অপরাজিতা আঢ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা!

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)। দীর্ঘ পঁয়তাল্লিশ বছর কাটিয়ে ফেলেছেন অভিনয় জগতে। একঝাঁক স্মৃতি ও অভিজ্ঞতার পান্ডুলিপি পূর্ণ হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর। রেডিও নাটকে অভিনয়, ডাবিং, টলিউড ইন্ডাস্ট্রিতে সাড়া জাগানো অভিনয় করে একের পর এক মাইলস্টোন টপকেছেন অভিনেত্রী। বয়স বেড়েছে, অভিজ্ঞতাও বেড়েছে। ক্রমে তিনি হয়ে উঠেছেন ‘ঠোঁটকাটা’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, ব্যক্তিগত জীবন সম্পর্কে অকপট আলোচনায় বসেন অভিনেত্রী অনামিকা সাহা। এক সময় রেডিও ডাবিং করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তাঁর কন্ঠে কথা বলতেন বলিউডের নামকরা শিল্পীরা। এত সুন্দর কন্ঠের অধিকারী অনামিকার জন্য একদিন এল বাংলাদেশ থেকে ছবির প্রস্তাব। ছবিটির নাম ‘বেদের মেয়ে জোৎস্না’। ছবিটি সেই সময় তুমুল জনপ্রিয়তা লাভ করে। সুপারহিট এই ছবি অনামিকা সাহার অভিনয় জগতের দরজা খুলে দেয়।

এরপর একের পর এক বাংলা ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন অনামিকা সাহা। টলিউডের খলনায়িকার চরিত্রে মূলত দেখা যেত তাঁকে। খল চরিত্রে অভিনয় করে তিনি যখন বেশ নাম কামিয়েছেন, ঠিক তখনই তাঁর একমাত্র মেয়ের অনুরোধ, “মা তুমি আর দুষ্টু চরিত্রে অভিনয় করোনা।” নিজের কেরিয়ারে আবারো একটা বদলের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
এরপর নিজের আদল ভেঙে ‘মায়ের আঁচল’ ছবিতে অভিনয় করেন বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা। উনিশ শতকের প্রায় অধিকাংশ সুপারহিট ছবিতে অনামিকা সাহার উপস্থিতি ছিল বাধ্যতামূলক। তবে মেয়ের অনুরোধে পরপর পাঁচটি খল চরিত্র ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে তার ইনিংস চলছে চলবে। পঁয়তাল্লিশ বসন্ত ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ক্রমে ঠোঁটকাটা হয়ে উঠেছেন অভিনেত্রী।
ইন্ডাস্ট্রিতে থাকাকালীন বহু মানুষের পরিবর্তন দেখেছেন অনামিকা সাহা। তার মধ্যে অন্যতম অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। অনামিকা সাহা গুরুতর অভিযোগ তোলেন এই বিষয়ে যে, এখন তো পাশ দিয়ে গেলেও আর চিনতে পারেনা! অপরাজিতা আঢ্য টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। অনামিকা সাহা বলেন, বোধহয় “এরকম আচরণতাই ঠিক। আমরাই আসলে ভুল।”

আর পড়ুনঃ লজ্জায় ঘৃণায় নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল বর্ষা! উকিল খুঁজতে গিয়ে নতুন বিপদের সম্মুখীন হল পর্ণা!
যদিও মনে মনে অপরাজিতার এহেন ব্যবহারে কষ্ট পান অনামিকা সাহা। তবে সবকিছু ব্যক্ত করেন না প্রকাশ্যে। এখনো ব্যস্ততার মধ্যেই থাকতে ভালো লাগে তাঁর। নিজের জীবনকালের মাত্র ছয় বছর তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। সন্তান জন্মানোর আড়াই বছরের মাথায় ফের অভিনয়ের জন্য মন কেঁদে ওঠে তাঁর। বর্তমানে বাংলা ছবির অভিনয় থেকে একটু ব্যবধানে রয়েছেন তিনি। ধারাবাহিক পর্দায় আজকাল দেখা যায় তাঁকে। অভিনয়কে তিনি ভালোবাসেন। তাই অভিনয়ের মধ্যেই দিন যাপনে খুশি হন অভিনেত্রী অনামিকা সাহা।

