‘আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছেন শ্বশুর মশাই…’- সাংসারিক কূটনীতির শিকার বর্ষীয়ান অভিনেত্রী! শ্বশুর বাড়ির অন্যায় অবিচার ফাঁ’স করলেন অনামিকা সাহা!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অনামিকা সাহা (Anamika Saha)। বর্ষিয়ান অভিনেত্রীকে আমরা দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতে দেখছি। একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের মন যেতে নিয়েছেন বারবার। বেশির ভাগ সময় অভিনেত্রীকে নেগেটিভ চরিত্রেই দেখে এসেছেন দর্শক। নিজের অভিনয় দিয়ে সকলের মন জিতেছেন অভিনেত্রী।

এখন অভিনেত্রীর বয়স হয়েছে। তবুও অভিনয় তার সঙ্গ ছাড়েনি। ধারাবাহিক জগতেও তাকে দেখা গেছে। বিভিন্ন ধারাবাহিকে ঠাকুমা, দিদার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কিছুদিন আগে একটি বড় অপারেশন হয়েছিল অভিনেত্রীর। যার কারণে অভিনয় জগত থেকে বিরতি নিয়েছিলেন। বর্তমানে অভিনেত্রী যতটা দর্শকমহলের জনপ্রিয়, পরিচিত এই জায়গায় আসতে কিন্তু অনেক বাধা-বিপত্তি পেরোতে হয়েছে। শুনতে হয়েছে অনেক কটাক্ষ, সমালোচনা। অভিনেত্রীর পরিবারকেও সেইকেও সেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল একসময়।

Anamika Saha, Bengali Television, Bengali Serial, Tollywood, Actress, Indian Actress, Film industry, অনামিকা সাহা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, টলিউড, অভিনেত্রী, ভারতীয় অভিনেত্রী, ফিল্ম ইন্ডাস্ট্রি

সাক্ষাৎকার অভিনেত্রী জানিয়েছেন ‘শ্বশুরমশাই একদমই পছন্দ করতে না আমি অভিনয় করি। সেজন্য আমি টানা ছয় বছর অভিনয় জগত থেকে দূরে ছিলাম। কিন্তু আমার মেয়ে যখন আড়াই বছর বয়স তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। আসলে আমার শ্বশুরমশাই ছিলেন উকিল। আর আমি যে সময় অভিনয় করতাম তখন ফিগার ছিল আরো সুন্দর। তখন বাইজি নাচ গান ইত্যাদি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। তাই সেসব হয়তো আমার শ্বশুর মশাইয়ের ঠিক পছন্দ ছিল না। কিন্তু সেই শ্বশুর মশায়ের কথাতে আমি অভিনয় ছেড়েছি ছয় বছর অভিনয় থেকে দূরে থেকেছি। শ্বশুর মশার কথাতেই রেডিও নাটকে কাজ করেছি।’

এছাড়া অভিনেত্রী বলেন ‘যখন আমি অভিনয় জগতে ছিলাম, তখন একাই স্ট্রাগল করে এই জায়গায় এসে পৌঁছেছি। কারণ সেই সময়ে কোন বড় বড় অভিনেত্রী জায়গা ছেড়ে দিত না নতুনদের জন্য। তখন ছিল আরো কঠিন। নিজের জায়গা তৈরি করে নেওয়া ছিল একটা লড়াইয়ের মত। তাই আমি সেই লড়াই লড়েছি। বড় বড় অভিনেত্রীদের সাথে কাজ করে। তখন যারা আমার অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল তারাই এখন আমার অভিনয়ের প্রশংসা করে।’

আরও পড়ুনঃ ‘রাজনীতির জন্যই শিল্পীদের সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে…’ সাক্ষাৎকারে বিস্ফোরক লাবনী সরকার! কাকে ইঙ্গিত করলেন অভিনেত্রী?

অনামিকা সাহাকে বহু বছর আমরা বড় পর্দায় অভিনয় করতে দেখেছি। সেই সঙ্গে বেশ কয়েক বছর ধরে ছোট পর্দাতে অভিনয় করতে দেখেছি অভিনেত্রীকে। কিন্তু ছোটপর্দাতে কাজ করতে আর ভালো লাগে না অভিনেত্রীর। কয়েকদিন আগেই নিজেই সে কথা জানিয়েছিলেন। তাই বড় পর্দাতে আবার ফিরতে চান। পরবর্তীতে নিজের মনের মত চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে অবশ্যই অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।

Back to top button