‘রাজনীতির জন্যই শিল্পীদের সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে…’ সাক্ষাৎকারে বিস্ফোরক লাবনী সরকার! কাকে ইঙ্গিত করলেন অভিনেত্রী?

টলিউড (Tollywood) ফিল্ম ইন জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন লাবনী সরকার (Labani Sarkar)। কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী বড় পর্দার পাশাপাশি দক্ষভাবে ছোট পর্দাতেও কাজ করেছেন। যেকোনো চরিত্রে অভিনেত্রী নিজেকে সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। কয়েক দশক ধরে অভিনয় করার ফলে দেখেছেন অভিনয়ে জগতের নানান ওঠাপড়া পরিবর্তন সবকিছু।

ছবি শুটিংয়ের ফাঁকে অভিনেত্রী ধরা দিয়েছেন সাক্ষাৎকারে। সেখানেই নিজের খারাপ লাগা ভালোলাগার বিভিন্ন কথা জানিয়েছেন। জানিয়েছেন কিভাবে পরিবর্তন হয়েছে সেই সময় থেকে এখনো পর্যন্ত, কতটা পরিবর্তন তিনি নিজের চোখে দেখেছেন।

অভিনেত্রী বলেন, “সবথেকে বেশি যা খারাপ লাগে, তা হল ইন্ডাস্ট্রির সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আগে একটা যৌথ সংসারের মতো আমাদের বন্ধন ছিল। সেটা প্রায় নষ্ট হয়ে গেছে। এই জিনিটাই আমাকে সবথেকে বেশি কষ্ট দেয়। কারণ, আমরা এমন একটা পেশায় রয়েছি যেখানে প্রত্যেককেই প্রত্যেকের মুখোমুখি হতে হয়। একটা চিত্রনাট্যের সঙ্গে অনেকে জুড়ে থাকে। আর সেটা তখনই সম্ভব হয় যখন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুন্দর সম্পর্ক বজায় থাকে।”

তিনি আরও বলেন, “আজকে আমরা একটা পরিবারের মতো কাজ করছি। এই বোধগুলো নষ্ট হয়ে গেলে ইন্ডাস্ট্রির উপর খুব খারাপ প্রভাব পড়বে। অবশ্য এখনও সেই প্রভাব পড়ছে। আমাদের প্রত্যেকেরই খুব মন খারাপ এটা নিয়ে।” কিন্তু এর নেপথ্যে কারণ কী? অভিনেত্রীর কথায়, “শুধুমাত্র রাজনৈতিক কারণে এবং রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে শিল্পীর ভেতরের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগে যেমনটা একেবারেই ছিল না।”

আরও পড়ুনঃ তটিনীর বাড়িতে হানা দিলো কর্ণ! বাবা-মায়ের অবর্তমানে দুর্ঘটনার কবলে দুই শিশু! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

এর আগে বহু অভিনেতা অভিনেত্রী বর্তমান সময়ের পরিবর্তনের কথা তুলে ধরেছেন সাক্ষাৎকারে। তারা নিজেদের মতো করে নিজেদের পরিবর্তনগুলো বর্ণনা করেছেন। অনেকেই বড় পর্দা এবং ছোট পর্দার মধ্যে অনেক পার্থক্য খুঁজে পেয়েছেন। কাজের পরিবর্তন হয়েছে কাজের ধরন বদলেছে সবকিছু নিয়েই একেকজনের একেক মতামত।

Back to top button