‘যাদের জীবনে কিছুই হয় না, তারাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পায়…’- বিনোদন জগৎ থেকে বহু দূরে অভিনেত্রী! ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া নিয়ে বিস্ফোরক অমৃতা চট্টোপাধ্যায়!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অমৃতা চ্যাটার্জী (Amrita Chattopadhyay)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতে কাজ করছেন অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ছবি, ওয়েব সিরিজ রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করে খুব কম সময়ের মধ্যেই সকলের মন জিতে নিয়েছেন।

ধারাবাহিক দিয়ে শুরু অভিনয়ের যাত্রা। কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, নাসিরুদ্দিন শাহ, নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গেও। ছোট থেকেই অভিনয়ের প্রতি একটা ভাললাগা ছিল অমৃতার। যাদবপুরে পড়তে পড়তেই মিডিয়া আর সেলিব্রিটি নিয়ে একটা প্রজেক্ট করেছিলেন। তারপরই অভিনয় জগতের সাথে যুক্ত হওয়া।

কনকাঞ্জলি ধারাবাহিক দিয়ে শুরু অভিনয় যাত্রা। সেখানে সেকেন্ড লিডে অভিনয় করেন। ভাল চরিত্রের সুযোগ হাত ছাড়া করেনি অভিনেত্রী। ওই এক ধারাবাহিকে রূপা গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। তারপর একের পর এক ধারাবাহিক ছবিতে কাজ করেছেন। বর্তমানে ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে এবারে অভিনেত্রী ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে এমন এক মন্তব্য করে বসলেন যা শুনে হতবাক সকলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছেন অমৃতা। অভিনেত্রী বলেন, ‘যারা জীবনে কিছুই করতে পারে না। পড়াশুনাও হয়না তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়ে যান।’ বর্তমান সময়ে আমরা দেখছি বিভিন্ন ধারাবাহিকে অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রী সুযোগ পাচ্ছে। প্রায় প্রতিটি নতুন ধারাবাহিকেই নতুন মুখ দেখা যায়। সেরকমই একসময় এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন ছিলেন অমৃতা। কিন্তু হঠাৎ কেন ওই ধরনের মন্তব্য করেছেন অভিনেত্রী?

আরও পড়ুনঃ ‘এত বছর তুমি কী বেচে নায়িকা হয়েছ? যত্তসব নাটক বশীকরণ মাতার!’- অভিনেত্রী শ্বেতাকে সরাসরি আক্রমণ অভিনেত্রী সৌমির!

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি যখন কলেজে গ্র্যাজুয়েশন করছি তখনই প্রথম অভিনয়ের সুযোগ পাই। সেই সময় আমার বন্ধুদের মধ্যে আমিই একমাত্র অর্থ উপার্জন করছি। সেই সময় আমাকে অনেকেই বলেছিল তুই কিভাবে কাজ পেলি, আমাকে একটু সুযোগ করে দে। তখন আমার মনে হয়েছিল এভাবে কি সুযোগ পাওয়া যায়? এখনো অনেকেই মনে করে যাদের জীবনে কিছু হচ্ছে না যারা জীবনে চাকরির সুযোগ পাচ্ছে না বা পড়াশোনা বেশি দূর করেনি তারাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাথে কাজ পায়। কিন্তু এমনটা একেবারেই নয়, এখানে আসতে গেলেও অনেক যোগ্যতা থাকতে হয় অনেকটা পড়াশোনা করতে হয় অভিনয় নিয়ে।’

Back to top button