‘এত বছর তুমি কী বেচে নায়িকা হয়েছ? যত্তসব নাটক বশীকরণ মাতার!’- অভিনেত্রী শ্বেতাকে সরাসরি আক্রমণ অভিনেত্রী সৌমির!

টেলিভিশনের পর্দার (Television Serial) যার স্নিগ্ধতা বারবার দর্শকদের মুগ্ধ করে, যার রূপে সকলেই পাগল। তিনি আর কেউ নন জনপ্রিয় শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। টেলিভিশন জগতে দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় করছেন অভিনেত্রী। নিজের অভিনয়ে, মিষ্টি ব্যবহারে বারবার মুগ্ধ করেছেন তিনি। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে এসে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও দেবের সাথে কাজ করেছেন।
টেলিভিশনের পর্দায় সিঁদুর খেলা, তুমি রবে নীরবে, জরোয়ার ঝুমকো, যমুনা ঢাকি, কোন গোপনে মন ভেসেছের মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। খুব অল্প সময়ের মধ্যেই নিজের রূপে গুণে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। নিজের নম্র, ভদ্র ব্যবহার এবং স্বভাবের কারণে তিনি আরও তাড়াতাড়ি প্রত্যেকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। শ্বেতাকে বাংলার মা কাকিমায়েরা এতো বেশি পছন্দ করে তার কারণ তার ব্যবহারের জন্য।
কিছুদিন আগেই অভিনেত্রী বলেছিলেন “আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করবো না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না। কিন্তু আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি।” এবারে অভিনেত্রীর এই কথাতেই হঠাৎ টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী সৌমি পাল বেজায় চটেছেন।
সমাজমাধ্যমে নাম না করেই একের পর এক বিস্ফোরক পোস্টের মাধ্যমে শ্বেতাকে আক্রমণ করেছেন তিনি। বৃহস্পতিবার সৌমি প্রথমে একটি পোস্ট করে লেখেন, ‘চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না মনা! তুমি দর্শককে এসব গল্প বলতে পারো, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে এত বছর তুমি কী বেচে নায়িকা হয়েছ! যত্ত নাটক বশীকরণ মাতার। মুখটা কি তোমার শরীরের বাইরের অঙ্গ? আমি শুধু এটুকু বলতে চাই যে পোশাক কারওর চয়েস হতে পারে, চরিত্র নয়। আর কেউ সো কলড প্রচন্ড ভদ্র পোশাক পরে মানে সে খুব চরিত্রবান, আর যে একটু ফ্যাশনেবল ড্রেস পরে তার চরিত্র খারাপ! সে ড্রেসের জন্য কাজ পাচ্ছে, এই ধারনাটা ভুল।’
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! জিতুর সঙ্গে বিতর্কে ভয়ংকর পরিণতি অভিনেত্রীর! বাঙালির আবেগ থেকে বাদ পড়লেন দিতিপ্রিয়া!
অভিনেত্রী আরও বলেন, ‘আমি এত বছর ধরে কাজ করেছি, তাতে আমার কলিগরা জানে আমি কেমন। আমার ডিরেক্টর, প্রোডিউসাররা খুব ভাল করে জানেন আমার চরিত্র। তাই সত্যি বলতে আমি ভয় পাই না। নিজেকে একমাত্র মহান চরিত্রবান ভদ্র প্রমাণ করতে গিয়ে নিজের স্ট্রাগলের গল্প শোনাতে গিয়ে অন্য নায়িকাদের ছোট করছেন না তো? তবে বাংলা ইন্ডাস্ট্রিতে আমার প্রচুর নায়িকা বান্ধবী, বোন আছে যারা ফ্যাশনেবল ড্রেস পরা পছন্দ করে। তার মানে যদি কিছু মানুষ ধরে নেয়, তাদের চরিত্র খারাপ বা তারা ড্রেস দেখিয়ে চান্স পাচ্ছে আর কোনও একজন নায়িকা যে তার বক্তব্য অনুযায়ী ছোট ড্রেস পরেনা তাই সে একমাত্র চরিত্রবান তাহলে সেই ধারনাটা ভুল।’ সৌমি নাম না করে বললেও সকলেই বুঝতে পেরেছেন অভিনেত্রী কার কথা বোঝাতে চেয়েছেন।

