আদৃতের বাজনার তালে রুবেলের নাচ! তাতে যোগ দিয়েছে উদয়-রণজয়! কি চলছে টলিপাড়ায়?

টলিপাড়ার সুপুরুষ অভিনেতারা যখন এক ফ্রেমে ধরা দেন, তখন সেই মুহূর্ত যে অনুরাগীদের মন কেড়ে নেবে, তা বলাই বাহুল্য। সম্প্রতি ঠিক তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে একেবারে ঘরোয়া পরিবেশে, গান নাচ আর হাসিতে ভরা এক সুন্দর মুহূর্ত উপহার দিলেন আদৃত, রুবেল, রণজয় ভট্টাচার্য এবং উদয় প্রতাপ সিং।
ভিডিওতে দেখা যাচ্ছে, সোফায় বসে গিটার হাতে গান গাইছেন আদৃত। জনপ্রিয় গান সেনোরিটা তাঁর কণ্ঠে যেন আরও মিষ্টি হয়ে উঠেছে। আর ঠিক সেই সুরের তালে সামনে নাচছেন রুবেল। অভিনয়ের পাশাপাশি নাচে তাঁর পারদর্শিতা নতুন করে প্রমাণের অপেক্ষা রাখে না। এক সময় নাচকেই কেরিয়ার করার স্বপ্ন দেখেছিলেন রুবেল, সেই ঝলকই যেন আবার ফিরে এল এই ভিডিওতে।
একই ঘরে উপস্থিত ছিলেন টলিপাড়ার আরও দুই হ্যান্ডসাম হাঙ্ক। রণজয় ভট্টাচার্য পরেছিলেন তসর রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। উদয় প্রতাপ সিং ছিলেন ইন্দো ওয়েস্টার্ন পোশাকে, হাতে চায়ের কাপ। আদৃত আর রুবেলের পারফরমেন্স দেখে দুজনেই মুগ্ধ। মুখভরা হাসিতে সেই মুহূর্ত উপভোগ করতে দেখা যায় তাঁদের।
কাজের সূত্রে এই চারজনই বর্তমানে জি বাংলার সঙ্গে যুক্ত। আদৃতকে শেষ দেখা গিয়েছিল মিত্তির বাড়ি ধারাবাহিকে। তার আগে তিনি কাজ করেছেন মিঠাই তে। রণজয়ের শেষ মুক্তিপ্রাপ্ত কাজ কোন গোপনে মন ভেসেছে সিনেমা। রুবেলকে এখনও দেখা যাচ্ছে তুই আমার হিরো ধারাবাহিকে। আর উদয় প্রতাপ সিং অভিনয় করছেন পরিণীতা তে, যা নিয়মিত টিআরপি তালিকায় শীর্ষে থাকে।
আরও পড়ুনঃ দেবলীনার অবস্থা দেখে চিন্তায় ডাক্তার! ঠিক কোন অবস্থায় রয়েছেন দেবলীনা নন্দী? ভয়ঙ্কর আশঙ্কার কথা জানালেন চিকিৎসক!
এই ভিডিও দেখে নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন সব হ্যান্ডসাম এক ভিডিওতে। কেউ আবার মন্তব্য করেছেন ওয়াও হোয়াট আ মোমেন্ট। অনেকেই প্রশংসা করেছেন আদৃতের গান আর রুবেলের নাচের। সব মিলিয়ে বন্ধুত্ব, প্রতিভা আর আনন্দে ভরা এই মুহূর্ত ইতিমধ্যেই হয়ে উঠেছে নেটপাড়ার নতুন ফেভারিট।

