দেবলীনার অবস্থা দেখে চিন্তায় ডাক্তার! ঠিক কোন অবস্থায় রয়েছেন দেবলীনা নন্দী? ভয়ঙ্কর আশঙ্কার কথা জানালেন চিকিৎসক!

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম দেবলীনা নন্দী। গায়িকা, অভিনেত্রী ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব দেবলীনার ব্যক্তিগত জীবনের ভয়াবহ পরিস্থিতি নাড়িয়ে দিয়েছে সকলকে। দাম্পত্য কলহের জেরে চরম মানসিক অবসাদের মধ্যে পড়ে তিনি ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই কাঠগড়ায় দাঁড়িয়েছেন তাঁর স্বামী প্রবাহ নন্দী ও শ্বশুরবাড়ির সদস্যরা। বর্তমানে দেবলীনা পিজি হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আগের তুলনায় দেবলীনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও মানসিকভাবে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তিনি মারাত্মক ট্রমার মধ্যে রয়েছেন এবং কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার অবস্থায় নেই। দিনের বেশিরভাগ সময় কান্নায় ভেঙে পড়ছেন তিনি। পরিবারের সদস্যদের দাবি, দেবলীনার চোখেমুখে এখন শুধুই আতঙ্ক আর অসহায়ত্ব। বারবার একটি কথাই তিনি বলছেন, প্রবাহর সঙ্গে একবার কথা বলতে চান।
বুধবার ফেসবুক লাইভে এসে দেবলীনার দিদি শর্মিষ্ঠা বোনের মানসিক অবস্থার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, দেবলীনা এতটাই ভেঙে পড়েছেন যে কারও সান্ত্বনাও গ্রহণ করতে পারছেন না। দিদির কথায়, দেবলীনার শ্বশুরবাড়ির কেউ এমনকি স্বামী প্রবাহও এখনও পর্যন্ত খোঁজ নেননি। পরিবারের অভিযোগ, দেবলীনার শারীরিক ও মানসিক অবস্থার কথা জানার পরেও তাঁদের পক্ষ থেকে কোনও ফোন বা যোগাযোগ করা হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সবচেয়ে ভয়াবহ তথ্য উঠে এসেছে চিকিৎসকদের সতর্কবার্তায়। দেবলীনার মানসিক অবস্থা নিয়ে তাঁরা গভীরভাবে চিন্তিত এবং পরিবারকে বিশেষভাবে সাবধান থাকতে বলেছেন। চিকিৎসকদের আশঙ্কা, দেবলীনা আবার আত্মহননের চেষ্টা করতে পারেন। মানসিকভাবে তিনি এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। এই কারণে পরিবারকে সর্বক্ষণ নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ‘আমি দুটো বিয়ে করেছি…’ অকপট স্বীকারোক্তি সুদীপার ! তবে জীবনের গল্পে অগ্নিদেবই একমাত্র সঙ্গী? সঞ্চালিকার প্রথম স্বামী কে?
লাইভে এসে কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠা জানান, দেবলীনা এখনও মৃত্যুর কথা ভাবছে এবং তাঁকে জিজ্ঞাসা করছে সবথেকে সহজে কীভাবে মারা যায়। একজন দিদি হিসেবে এই প্রশ্ন সহ্য করা তাঁর পক্ষে অসম্ভব বলে জানান তিনি। পরিবারের একটাই ভয়, দেবলীনা যেন আবার নিজের ক্ষতি না করে বসেন। এখন তাঁদের একমাত্র প্রার্থনা, সঠিক চিকিৎসা ও মানসিক সহায়তায় দেবলীনা যেন ধীরে ধীরে জীবনে ফেরার শক্তি পান।

