‘আগে এই বিষয়গুলি কৌশম্বিকে কষ্ট দিত’- সম্পর্কে ফাটল! মুখ খুললেন আদৃত!

টলিউড জনপ্রিয় দম্পতিদের মধ্যে রয়েছে আদৃত কৌশাম্বির (Adrit-Kaushambi) নাম। চলতি বছরের গত ৯ই মে ধুমধাম আয়োজনে বাঙালি নিয়ম নীতি অনুসারে সাতপাকে বাধা পড়েছেন আদৃত এবং কৌশাম্বি। বিয়ের আগে পর্যন্ত দুজনের সম্পর্ক নেই নানান রকম কথা শোনা গিয়েছিল সেই কে উপেক্ষা করে অবশেষে চার হাত এক হয়েছে তাদের। এমনকি আদৃতের আগের ধারাবাহিকের নায়িকাকে নিয়ে উঠেছিল নানান রকম কথা। সেইসব নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেয় আদৃত কৌশাম্বি (Adrit-Kaushambi)। তাদের সম্পর্ক এর মাঝে অনেক বাধা বিপত্তি এসেছে, তবে সেই সব কখনোই কোনরকম প্রভাব ফেলতে পারেনি তাদের সম্পর্কে।
বর্তমানে কৌশাম্বি অভিনয় করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে এবং আদৃত আবারও ফিরেছে জি বাংলার পর্দায় তার নতুন ধারাবাহিক মিত্তির বাড়িতে। ধারাবাহিকে আদৃত এর চরিত্রে নাম ধ্রুব। ধারাবাহিকে অভিনেতা একজন উকিল। যেহেতু মিঠাই ধারাবাহিকে আদৃত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সেই কারণে অভিনেতাকে এই ধারাবাহিকে দেখার জন্য অধীর আগ্রহে করে অপেক্ষা করে ছিলেন প্রত্যেকেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেতা। সেখানেই নানান কথা ভাগ করে নিয়েছেন তিনি। আসলে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর সমালোচনা হয়ে থাকে। সেই তালিকা থেকে বাদ পড়েননি আদৃত কৌশম্বিও। আদৃত কৌশম্বির সম্পর্ক সামনে আসার পরেও অনেক বিতর্ক হয়েছে। অনেকেই ভালো চোখে দেখেননি প্রথমে। কারণ পর্দার মতন অনেকেই সৌমিতৃষা এবং আদৃতকে সবাই একসঙ্গে দেখতে চেয়েছিলেন।
নিজেদের সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন আদৃত
মাঝে একবার কৌশম্বি এবং আদৃত এর সম্পর্ক নিয়ে জলখোলা হয়েছিল দর্শক মহলে। কানাঘুষো শোনা গিয়েছিল আদৃত কৌশম্বির মাঝে এসেছি তৃতীয় ব্যক্তি। তাদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। যদিও সেই সম্পর্কে কৌশম্বি আদৃত কখনো সামনাসামনি মুখ খোলেননি। শোনা গিয়েছিল তাদের কাজের জন্য দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে।
আরও পড়ুন: সিরিয়াল হিট করাতে প্রেমের মিথ্যে নাটক! সাহেব সুস্মিতার ওপর ক্ষেপে গেল দর্শক মহল!
আদৃত দুজনের সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুললেন। এবিষয়ে অভিনেতার জবাব, আগে এই বিষয়গুলি কৌশম্বিকে কষ্ট দিত। এখন ও বুঝে গিয়েছে। তাই এসব নিয়ে ও আর কান দেয় না। আমি শুধু বলব, আমরা ভালো আছি, আশা নিয়েই এগোচ্ছি।’

