সিরিয়াল হিট করাতে প্রেমের মিথ্যে নাটক! সাহেব সুস্মিতার ওপর ক্ষেপে গেল দর্শক মহল!

বর্তমানে কথা (Kothha) ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। দীর্ঘ কয়েক মাস ধরে চলা এই ধারাবাহিক (Television Serial) শুরুর সময় থেকে ধীরে ধীরে দর্শকের মন কিভাবে জয় করে এসেছে সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। টিআরপি টপার হয়েছে বহুবার। ধারাবাহিকের জুটি কথা অগ্নিকে ভালোবাসা দিয়েছেন দর্শকেরা। তাদের কেমিস্ট্রি সত্যি দর্শকদের অন্যতম পছন্দের। তাদের জুটির যা জনপ্রিয়তা রয়েছে দর্শক মহলে তা সত্যিই চোখে পড়ার মতো।

ধারাবাহিকের অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়া নতুন কিছু নয়। এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী একে অপরের সঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন, সম্পর্কে জড়িয়েছেন। সেই সম্পর্ক পূর্ণতা পেয়েছে আবার কোন কোন সম্পর্ক ভেঙেও গিয়েছে। আবার এমনও অনেক জুটি রয়েছে যারা দর্শকমহলে তাদের কেমিস্ট্রির জন্য পরিচিত হলেও বাস্তবে তাদের মধ্যে কোন সম্পর্কই নেই। তবে সেই জুটিকে বাস্তবে একসঙ্গে দেখতে চেয়েছেন দর্শক।

কথা অগ্নির জুটিও ঠিক সেরকমই। পর্দায় তাদের কেমিস্ট্রি এত সুন্দর যে দর্শকেরা ভেবেই নিয়েছিলেন বাস্তবেও তারা প্রেম করছেন। আসলে কথা অগ্নি ধারাবাহিকের বাইরেও একাধিকবার ধরা দিয়েছেন ক্যামেরায় একে অপরের সঙ্গে। ছবি শেয়ার করা থেকে শুরু করে বহুবার একে অপরের প্রতি ভালো লাগার কথাও জানিয়েছেন। সেই থেকে কথা ধারাবাহিকের ভক্তরা ভেবেই নিয়েছিলেন এই জুটি বাস্তবেও প্রেম করছে। তাদের মধ্যে বাস্তবেও প্রেমের সম্পর্ক রয়েছে।

সাহেব সুস্মিতার সম্পর্কের আসল সত্যি জানল দর্শক

তবে কিছুদিন আগেই দর্শকদের সেই ভুল ধারণা ভেঙেছে। সাহেবের জন্মদিন উপলক্ষে সাহেবের প্রেমিকা স্বাগতা দাস তার ইনস্টাগ্রামে সাহেবকে নিয়ে বিশেষ বার্তা জানিয়েছিলেন। তারপর থেকেই দর্শকদের ভুল ধারণা ভেঙেছে। দর্শকরা জানতে পেরেছেন বাস্তবে সাহেব কাকে মন দিয়েছেন। তারপর থেকে কথা ধারাবাহিকের ভক্তরা ক্ষেপে রয়েছে দুজনের উপরে। একাধিক সাক্ষাৎকারে সুস্মিতা এবং সাহেব দুজনেই দর্শকের মনে তাদের সম্পর্ক নিয়ে রহস্য তৈরি করেছে। এমন অনেক কথা বলেছে যা থেকে দর্শকদের মনে হতে পারে তারা বাস্তবে সম্পর্ক রয়েছে। তবে এমনটা সত্যি নয় তা আরো একবার প্রমাণ হল। আর এই সত্যি বারবার প্রমাণ হওয়ার পর টিআরপি রেটিংও যেমন কমছে তেমনি স্লট হারাচ্ছে কথা।

আরও পড়ুন: জগদ্ধাত্রীর ফাঁদে পা দিল মেহেন্দি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

সম্প্রতি সাহেব স্বাগতার আরো একটি ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সেখানে দুজনকেই ম্যাচিং পোশাক পরে দেখা গিয়েছে। সম্ভবত কোন একটি ইভেন্টে দুজনে সেই ছবি তুলেছেন। আর সেই ছবি পোস্ট করে কথা ধারাবাহিকের একজন ভক্ত লিখেছেন দর্শকের মনে আসা জাগিয়ে সুস্মিতা এবং সাহেব অনেক কথা বলেছিল সাক্ষাৎকারে। অনেকের মত তিনিও ভেবেছিলেন দুজনে সম্পর্ক রয়েছে। শুধুমাত্র টিআরপি রেটিং ভালো রাখার জন্য, দর্শকের থেকে ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে অভিনয় করেছে তারা। এতদিন অনেকেই ভেবেছিলেন সুস্মিতা সাহেবের জন্যই তার পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু এখন সাহেব সুস্মিতার মধ্যে বন্ধুত্ব ছাড়া যে কোন সম্পর্কই নেই সেটা প্রমাণ হয়ে গেল।

Back to top button