‘ন্যাকামো করছেন করুন, গান নিয়ে পাকামি না করলেই নয়?’ রবীন্দ্র সংগীত গেয়ে সমাজ মাধ্যমে কটাক্ষের মুখে ঊষসী চক্রবর্তী!

শ্রীময়ী ধারাবাহিকের জুন আন্টির কথা মনে আছে নিশ্চয়ই? বাংলা টেলিভিশনের (Bengali Television) নেগেটিভ চরিত্র গুলির মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত চরিত্র এটি। এই চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া গেছিল ঊষসী চক্রবর্তীকে (Usashi Chakraborty)। স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিকের এই চরিত্র সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। অভিনেত্রী নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপিয়ে বেড়ান।
অভিনেত্রী কেবল অভিনয়েতেই পারদর্শী তাই নয়, সংগীতে ও তার রয়েছে যথেষ্ট জ্ঞান। শ্রীময়ীর পাশাপাশি পঞ্চমী এবং উমার মত জনপ্রিয় সিরিয়ালে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রীকে অভিনয় করতে দেখতে পাওয়া গেছে। বর্তমানে স্টার জলসার রোশনাই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে। ২০০০ সালে দূরদর্শনের ‘পরীক্ষা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ঊষসী। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে সিরিয়াল সিনেমা এমনকি ওটিটি জগতেও রয়েছে তাঁর কাজের নমুনা।
তবে সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের জীবনে ট্রোল, সমালোচনা নিত্যদিনের সঙ্গী। কিন্তু এবারে নিজের গানের কারণে অভিনেত্রীকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। অভিনেত্রীর ওই ভিডিওতে নেটিজেনদের একাংশ রীতিমতন অভিনেত্রীকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে।
ভিডিওতে অভিনেত্রীকে জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত করতে শোনা গিয়েছে। মূলত গানটি রেকর্ডিংয়ের সময় ওই ভিডিও করা হয়েছে। অভিনেত্রী খুবই ভালো গান করেন সে কথা আমরা সকলেই জানি কিন্তু সেই গানের কারণে অভিনেত্রীকে এতো অপমানিত হতে হবে সেটা কেউই কল্পনা করেনি। কমেন্ট বক্সে রীতিমতন হাসাহাসি করা হয়েছে অভিনেত্রীকে নিয়ে।
আরও পড়ুনঃ পারুলের জন্মদিন শিরিনের শেষ দিন! ছাদ থেকে ঝাঁপ দিল শিরিন! ফেঁসে গেল পারুল! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
কমেন্ট বক্সে একেকজন একেক ধরনের কমেন্ট করেছেন। কেউ বলেছেন, ‘ভাগ্যিস কবিগুরু বেঁচে নেই উফফফ!’ অন্যজন বলেছেন, ‘দয়া করে রবীন্দ্র সঙ্গীতকে রেহাই দিন।’ আরেকজনের দাবি, ‘রবীন্দ্রসংগীত একটু শিখে স্বরলিপি অনুযায়ী গাওয়ার চেষ্টা করুন।’ কেউ বলেছেন, ‘ন্যাকামো করার থাকলে ,কেউ তো মানা করেনি? এই গান নিয়ে পাকামি না করলে, কি খুব ক্ষতি হত?’
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

