পারুলের জন্মদিন শিরিনের শেষ দিন! ছাদ থেকে ঝাঁপ দিল শিরিন! ফেঁসে গেল পারুল! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে তূর্য আর শিরিন একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে রায়ান পারুলের ক্ষতি করার জন্য। পারুল রায়ানকে বলে তূর্য আর শিরিন হাত মিলিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু তাদের চালাকি মাঠে মারা পড়েছে, রায়ান পারুলের মধ্যে কোনো দূরত্ব তৈরি করতে পারেনি। উল্টে আরও কাছাকাছি এসেছে দুজনে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

তারপর শিরিন তুর্য দুজনেই ধরা পড়েছে রায়ান পারুলের হাতে। তূর্যকে তো কোনোভাবেই ক্ষমা করে না রায়ান আর পারুল। তবে শিরিনের চোখের জলে ভুলে যায় রায়ান। আর শিরিন যেহেতু রায়ানের অনেক ছোটবেলার বন্ধু তাই শিরিনকে ক্ষমা না করে পারেনা রায়ান। তারপর রায়ান পারুল আর শিরিনের মধ্যে বন্ধুত্ব করিয়ে দেয়।

আরও পড়ুনঃ প্রকাশ্যে প্রিন্সিপালের আসল পরিচয়! নতুন ষ’ড়যন্ত্রের শিকার পরশুরামের পরিবার! স্ত্রী সন্তানকে রক্ষা করতে পারবে তো নায়ক? ফাঁ’স আজকের পর্ব

কিন্তু শিরিন তো এত তাড়াতাড়ি সোজা হওয়ার মেয়ে না। পারুলকে বিপদে ফেলতে আবারো নতুন চাল চালে। পরীক্ষার হলে পারুলের ব্যাগে টুকলি রেখে পারুলকে ফাঁসাতে চায়। কিন্তু তাতেও ব্যর্থ হয়। রায়ান সব সত্যি ধরে ফেলে। তারপর ধরা পরে শিরিন আত্মহত্যা করার চেষ্টা করে এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে।

প্রোমোতে দেখা যাচ্ছে পারুলের জন্মদিনে যাতে রায়ান যেতে না পারে তারজন্য আয়োজন করেছে শিরিন। কিন্তু রায়ান শিরিনের মুখের উপর বলে দেয় তাকে আজ পারুলের জন্মদিনে যেতেই হবে শিরিন যেন তাকে ন না আটকায়। তখনই শিরিন ব্ল্যাকমেইল করে আত্মহত্যা করার। কিন্তু রায়ান ভয় পায় না। তারপর সত্যি সত্যি শিরিন ছাদের পাঁচিলে উঠে দাঁড়ায়। রায়ান তাকে বাঁচাতে গেলে পারুল এসে আটকায় রায়ানকে। আর শিরিনের উদ্দেশ্যে বলে শিরিনের ক্ষমতা থাকলে আজ সবাইকে ঝাঁপ দিয়ে বুঝিয়ে দিক সে রায়ানকে কতটা ভালোবাসে। আর এই প্রোমো দেখেই তো দর্শক উদগ্রীব হয়ে উঠেছেন আগামী পর্ব দেখার জন্য।

Back to top button