‘আমায় কেউ তেমন পছন্দ করে না, কিন্তু…’- ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গেই প্রেম করছেন দুই শালিকের “আঁখি”! অবশেষে মনের মানুষের নাম প্রকাশ্যে আনলেন তিতিক্ষা!

বাংলা টেলিভিশনের (Bengali Television)পর্দায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das)। বেশ কয়েক বছর হলো টেলিভিশনের পর্দায় অভিনয় করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বেশকিছু মেগা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার (Star jalsha) দুই শালিক (Dui Shalik) ধারাবাহিকটি। সেখানেই শেষবার অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

এর আগে অভিনেত্রী কালার্স বাংলার দত্ত গিনি এন্ড সন্স, জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনিতে ধারাবাহিকে, সিনেমায় যারা অভিনয় করেন তাদের ভক্তদের পাশাপাশি হেটার্সও থাকে। কিন্তু তিতিক্ষার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। অভিনেত্রীর হেটার্স সংখ্যা হয়তো হাতে গুণেই পাওয়া যাবে।

তবে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে অনেক মানুষই আগ্রহী থাকেন। তাদের মনের মানুষ কে, কাদের সাথে সম্পর্কে রয়েছেন তারা সেইসব বিষয়ে সকলেই আগ্রহী থাকে। তাই তিতিক্ষার ভক্তরাও জানতে চায় বাস্তবে অভিনেত্রীর মনের মানুষ কে।

সম্প্রতি সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই জবাব দিলেন অভিনেত্রী। জানালেন কে অভিনেত্রীর মনের মানুষ। কার সাথে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে মনের মানুষের কথা জিজ্ঞাসা করলেই অভিনেত্রী লজ্জায় লাল হয়ে যায়। দুই শালিক ধারাবাহিকে চলাকালীন মাঝে সহ অভিনেতা অর্কপ্রভর সাথে অভিনেত্রীর নাম জড়িয়েছিল। ধারাবাহিকে কাজ করতে গিয়ে নাকি একে অপরের প্রেমে পড়েছেন তারা। যদিও পরে সেই কথা ভুল প্রমাণিত করেন দুজনে।

আরও পড়ুনঃ ‘আমার অবস্থা যেন গেঁয়ো যোগী ভিখ পায় না…’- একরাশ অভিমান নিয়ে বাংলা ছাড়লেন অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী!

তবে সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তার জীবনেও মনের মানুষ আছে। কিন্তু তার নাম পরিচয় এখনো কিছুই সামনে আনেননি তিতিক্ষা। মনের মানুষ ইন্ডাস্ট্রির কেউ কিনা সেটাও স্পষ্ট করে বলেনি অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তিতিক্ষার মনের মানুষকে দেখার জন্য।

Back to top button