‘আমার অবস্থা যেন গেঁয়ো যোগী ভিখ পায় না…’- একরাশ অভিমান নিয়ে বাংলা ছাড়লেন অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী (Nandini Chatterjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। একাধিক ধারাবাহিক সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বেশিরভাগ সময়ই আমরা অভিনেত্রীকে খলনায়িকার চরিত্রেই দেখে এসেছি। নেতিবাচক চরিত্রে অভিনয় করে বরাবর সকলের মন জয় করে নিয়েছেন।

তবে এবারে টেলিভিশন জগত থেকে বিদায় নিতে চলেছেন অভিনেত্রী। বাংলা টেলিভিশন জগতকে চিরবিদায় দিতে চলেছেন অভিনেত্রী। একরাশ অভিমান মনের মধ্যে নিয়ে ইন্ডাস্ট্রি ছাড়ছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার অবস্থা যেন গেঁয়ো যোগী ভিখ পায় না! ধারাবাহিকে এক ধারার চরিত্র। বড় পর্দায় ভাল চরিত্র পাব, কিছু পরিচালক হয়তো আমার কথা ভাববেন— ভেবেছিলাম। সে সব কিচ্ছু হল না।” অনেক অভিমান নিয়ে তাই বাংলা ছেড়েছেন।

বাংলা ছেড়ে তাই হিন্দি টেলিভিশন জগতে পা রাখতে চলেছেন। সাহানা দত্তের নতুন হিন্দি ধারাবাহিক ‘নয়নতারা’তে অভিনয় করছেন। ‘নয়নতারা’ ধারাবাহিক দিয়ে অর্জুন চক্রবর্তীও বলিউডে পা রাখলেন। হিন্দি ধারাবাহিকে এর আগেও অভিনয় করেছেন অভিনেত্রী।

সেই বিষয়ে সাক্ষাৎকারে জানিয়েছেন, “আগে হিন্দি কাজ করেছি। শ্যাম বেনেগালের ‘বোস দ্য ফরগটেন হিরো’, সুশান্ত দাসের ‘রিস্তোঁ কা মঞ্ঝা’, লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ঝনক’, বালাজি অল্টের একটি সিরিজ়ে অভিনয় করেছি। তবে সবগুলোই কলকাতা থেকে। বলিউডে গিয়ে কাজ এই প্রথম।”

আরও পড়ুনঃ ‘কেন নেবে তোকে? তুই আমার ডেট অনুযায়ী চলিস? তোর তো বদ অভ্যাস…’- প্রসেনজিৎ চ্যাটার্জির করা চরম অপমান আজও ভোলেননি চন্দন সেন!

“এখানে আমায় শূন্য থেকে শুরু করতে হচ্ছে। কেউ চেনেন না। আমিও কাউকে চিনি না। ফলে, অডিশন দিচ্ছি। একটি অভিনেতা নির্বাচক সংস্থা অডিশনের শেষে নিজেকে নিয়ে বলতে বলল। নিজের কথা বলতে গিয়ে বলতে হয়েছে, বাংলায় দীর্ঘ দিন অভিনয় করছি। তার পরেও পায়ের তলার মাটি শক্ত করতে পারিনি! আমায় একডাকে কেউ চেনে না। এখনও অভিনয় দুনিয়ায় স্ট্রাগলার।”

Back to top button