দীর্ঘদিন ধরেই সিঙ্গেল! অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী! জানালেন সুখবর!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় অন্যতম একজন হলেন তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakrabarty)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনেত্রীকে আমরা বড় পর্দায় অভিনয় করতে দেখতে পাচ্ছি। সিনেমা হোক বা ওয়েব সিরিজ সব জায়গাতেই অভিনেত্রীকে দক্ষ ভাবে নিজের অভিনয় ফুটিয়ে তুলতে দেখেছি আমরা। তবে অভিনেত্রীকে একটানা পর্দায় কাজ করতে কখনোই দেখতে পাওয়া যায় না। খুব কম সংখ্যক সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করলেও সে সব কটি ছিল বেশ জনপ্রিয়। অভিনেত্রী বিশ্বাস করেন যে কটা কাজ করা যায় সে কটাই যেন ভাল হয়। তাতে কম হলে কম হোক তাতে কিছু যায় আসে।

খুব শীঘ্রই অভিনেত্রীর আরো একটি নতুন কাজ আসতে চলে। একটি রোমহর্ষক হরর কাহিনী নিয়ে আসছেন তনুশ্রী এবং রজতাভ দত্ত। ছবির নাম পরী মণি। এই গল্পের মূল কেন্দ্রে রয়েছে এক শক্তিশালী সামাজিক বার্তা, যেখানে ভয়ের আবরণে সমাজের গভীরে প্রোথিত সমস্যাগুলি প্রতিফলিত হয়েছে। ছবিতে অভিনয় করবেন, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামী। ছবি পরিচালনা করেছেন সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে, গল্প লিখেছেন সিদ্ধার্থ চক্রবর্তী, চিত্রনাট্য ও সংলাপ লেখার দায়িত্ব সামলেছেন সৌভিক দে, সুমন গিরি ও অভিজিৎ দাস, চিত্রগ্রাহকের আসন সামলেছেন অর্ণব গুহ, সম্পাদনা অভিষেক মুখার্জির এবং সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত।

এই ছবির প্রমোশনের জন্যই নানান জায়গায় ছুটে বেড়াচ্ছেন তনুশ্রী। সম্প্রতি সেরকমই এক সাক্ষাৎকারে গিয়ে ধরা দিয়েছেন তিনি। সেখানে ছবির সম্পর্কে নানান আলোচনার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর জানিয়েছেন তনুশ্রী। এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক চর্চা হয়ে থাকে। অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের প্রতি বেশি আগ্রহ সকলের। যার কারণে কে প্রেম করছে কার সাথে প্রেম করছে তার বিয়ে কবে এই সমস্ত কিছু জানতে আগ্রহী থাকে নেটিজেনরা।

তনুশ্রীকে নিয়ে এ ধরনের নানান প্রশ্ন রয়েছে নেটিজেনদের মনে। দীর্ঘদিন ধরেই সিঙ্গেল তনুশ্রী। মনের মানুষের খোঁজ এখনো পাননি। যদিও একাধিকবার সম্পর্কে এসেছেন কিন্তু সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। এভাবেই সম্পর্কে আঘাত খেতে খেতে আজ শুধুমাত্রই কাজের মনোযোগ দিতে চান। প্রেমের সম্পর্কে জড়ানো থেকে নিজেকে বিরতই রেখেছেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তাকেও বিয়ে নিয়ে কাছের মানুষদের প্রশ্নের সম্মুখীন হতে হয় কিনা। অভিনেত্রী জানান, ‘হ্যাঁ এটা কোন মেয়ের ক্ষেত্রে ব্যতিক্রম নয়, সব মেয়েকে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিজের জীবনে। বিয়ে কবে হচ্ছে, তারপর সন্তান কবে হচ্ছে এ সমস্ত প্রশ্ন আসতেই থাকে। সন্তান জন্ম দিলেই কি একজন মেয়ে পরিপূর্ণ হয়? আমি মনে করি সন্তান জন্ম দিলেই একটা মেয়ের জীবন পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ হয় তার চিন্তাধারায়। তাই এখন আমি এ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ায় ছেড়ে দিয়েছি শুধুমাত্র নিজের কাজেই মনোযোগ দিচ্ছি।’

আরও পড়ুনঃ পাঁচ বছর বয়সে মারা গিয়েছেন মা! করোনাতে হারিয়েছেন বাবাকে! ভেঙেছে ১২ বছরের সম্পর্ক! জীবনের পথে একাই লড়াই করছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী!

অভিনেত্রীর কথা শুনে বোঝা গেল আপাতত ভবিষ্যৎ নিয়ে কোন পরিকল্পনা নেই তনুশ্রীর। নিজের জীবন সঙ্গী খুঁজতে এখন তিনি আগ্রহী নন। পুরনো সম্পর্ক থেকে অনেক কিছুই শিক্ষা নিয়েছেন তাই আপাতত নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

Back to top button