পাঁচ বছর বয়সে মারা গিয়েছেন মা! করোনাতে হারিয়েছেন বাবাকে! ভেঙেছে ১২ বছরের সম্পর্ক! জীবনের পথে একাই লড়াই করছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী!

ঊষসী চক্রবর্তী (Usashi Chakraborty) টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন অত্যন্ত জনপ্রিয় এবং সাবলীল অভিনেত্রী। বড় পর্দা হোক বা ছোট পর্দা দুই জায়গাতেই দক্ষতার সঙ্গে অভিনয় করে নিজেকে অভিনয় জায়গায় প্রতিষ্ঠা করেছেন। পড়াশোনা হোক, অভিনয় হোক বা গান বাজনা সবেতেই অভিনেত্রী একেবারে পারদর্শী। যাকে বলে রূপে লক্ষী, গুণে সরস্বতী। বয়স পেরিয়েছে অনেকটাই কিন্তু এখনো মনের মানুষ দেখা পাওয়া যায়নি ঊষসীর জীবনে।
যার জন্য বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। জীবনে এত সফল কিন্তু মনের মানুষের দেখা নেই উষসীর জীবনে। এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ বেশি থাকে। তারা ব্যক্তির জীবনে কি করছেন, কি না করছেন, তাদের মনের মানুষ কে, কবে তারা বিয়ে করছেন সেই নিয়ে অনেক প্রশ্ন থাকে অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে।
তবে এখন আর সেসব নিয়ে ভাবেন না ঊষসী। জীবন থেকে হারিয়ে গেছে দুজন কাছের মানুষ। মাত্র পাঁচ বছর বয়সেই নিজের মাকে হারিয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকে জীবনটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। করোনাকালীন সময়ে বাবাকে হারিয়েছেন। এখন সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। নিজেকে নানান কাজেই নিযুক্ত করেছেন।
অভিনেত্রী বলেন, ‘আমার তো মা ছিল না। ৫ বছর বয়সে মাকে হারিয়েছিলাম। তারপর থেকে একমাত্র অভিভাবক ছিলেন বাবাই। আমাকে বাবাই মানুষ করেছেন। লেখাপড়া শিখিয়েছেন। তারপর বাবাও ২০২০ সালে করোনায় মারা যান।’ ঊষসীর বাবা ছিলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। বেশ পরিচিত, সম্মানীয় ব্যক্তি।
আরও পড়ুনঃ ‘আমার একটু অর্থনৈতিক সমস্যা হয়েছে…’ ধারাবাহিক থেকে হঠাৎ বাদ পড়ায় অর্থনৈতিক সমস্যায় অভিনেতা শঙ্কর চক্রবর্তী!
শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার রোশনাই ধারাবাহিকে অভিনয় করতে। বর্তমানে যোগা নিয়ে ব্যস্ত রয়েছেন। বেঙ্গালুরুতে গিয়ে যোগা নিয়ে পড়াশোনা করেছেন। শিখছেন নতুন নতুন জিনিস। এছাড়াও নিজেকে সামাজিক নানান কাজে যুক্ত করেছেন। তবে জীবনে মনের মানুষ এখনো আসেনি ঊষসীর। বহু প্রেম করেছেন একসময় ঠিকই, কিন্তু সংসার করা হয়নি আর অভিনেত্রীর।

