আবার নক্ষত্র পতন টলিউডে! গোটা সাড়ে তিন বছরের লড়াই শেষ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার

ভর সন্ধ্যেবেলা টলিউডের (Tollywood) আকাশে নেমে এলো অন্ধকার। দীর্ঘদিন ধরে মারণ রোগে আক্রান্ত থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে। না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে তার গোটা পরিবার। তার সতীর্থ থেকে শুরু করে বন্ধু সকলেই ভেঙে পড়েছেন তার মৃত্যুর খবর।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা যায় বিগত তিন বছরের বেশি সময় ধরে ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। মারণ রোগের সঙ্গে লড়াই করতে করতে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর।

১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা। তার পর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়। গত বছর নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর। তখন বাড়িতেই ছিলেন অভিনেত্রী।
পর্দায় তার অভিনয় আজও মনে লেগে আছে সকল দর্শকের। শেষবারের মতো তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘পালান’ সিনেমায়। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলিপুর জেল মিউজিয়ামে বিজয়া সম্মেলনে অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাকে।
আরও পড়ুনঃ পর্দায় একসাথে আসছে জগদ্ধাত্রী গীতা! তুখোড় পুলিশ অফিসার জ্যাস সান্যাল এর সাথে হাত মেলাবে গীতা LLB!
প্রথমবার ১৯৮০ সালে মৃণাল সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন শ্রীলা। তখন তার বয়স মাত্র ১৬ বছর। নাট্য মঞ্চে শ্রীলার অভিনয় দেখে তাকে নিজের সিনেমায় অভিনয় করার জন্য মনোনীত করেন মৃণাল সেন। তারপর একের পর এক হিট ছবি একদিন প্রতিদিন আকালের সন্ধানে প্রভৃতি।

