পর্দায় একসাথে আসছে জগদ্ধাত্রী গীতা! তুখোড় পুলিশ অফিসার জ্যাস সান্যাল এর সাথে হাত মেলাবে গীতা LLB!

বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অন্যতম একটি চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলির সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে নিঃসন্দেহে সবথেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরু হওয়ার পর থেকেই বেশিরভাগ সময় বেঙ্গল টপার এর জায়গাতেই দেখা গিয়েছে এই ধারাবাহিককে। প্রতিপক্ষ চ্যানেলের বেঙ্গল টপার পজিশনে থাকা ধারাবাহিককে রীতিমতো সরিয়ে নিজের জায়গা পাকা করেছে এই মেগা। বিগত সপ্তাহেও প্রথম স্থান এই দেখা গিয়েছিল জগদ্ধাত্রীকে।
আট থেকে আশি সকল বয়সী দর্শকদের কাছেই এই ধারাবাহিকটি মনোগ্রাহী হয়ে উঠেছে। এর পিছনে থাকা অন্যতম কারণ হচ্ছে ধারাবাহিকের আকর্ষণীয় প্লট, রহস্য, রোমাঞ্চ এবং একেবারে অন্যরকমের কিছু গল্প যার মধ্যে বাস্তবতাও বর্তমান। পাশাপাশি সমাজের প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছ দিকটি তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। ঠিক যেমনটা বাস্তবে প্রয়োজন তেমনটাই নাটকীয়তার মোড়কে প্রতিফলিত হচ্ছে টেলিভিশনের পর্দায়।

অন্যদিকে এই একই প্রোডাকশন হাউজের আওতায় আরো এক জনপ্রিয় বিনোদনের চ্যানেল স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত হচ্ছে গীতা LLB (Geeta LLB)। এই ধারাবাহিকটির নায়িকাও বেশ শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করছেন। জি বাংলার জগদ্ধাত্রীদের সাথে তুলনা টানা যায় এমন যোগ্য চরিত্র হচ্ছে জলসার গীতা।
ধারাবাহিকের গল্প দিন দিন আরও বেশি পছন্দের হয়ে উঠছে ভক্তদের কাছে তাই এই ধারাবাহিকটিও শুরু হওয়ার পর থেকেই প্রথম পাঁচে একেবারে জাঁকিয়ে বসেছে। তবে এইবার শোনা যাচ্ছে একসাথে দেখা যাবে জগদ্ধাত্রী আর গীতাকে। দুই শক্তিশালী নারী একই সাথে ছাঁটাই করবে সমাজের অন্ধকার গলির ক্রিমিনালদের!

আরও পড়ুনঃ ‘হয় তুই না হয় নীল কেউ একজন মরবি আমার হাতে’ মেঘ নীলের এক হওয়ার আগে খুনের চক্রান্ত শুরু ময়ূরীর! তবে কি সর্বনাশ দিয়েই শেষ হবে সবকিছু?
সত্যি কি এমনটাই হতে চলেছে? এখনো অব্দি কোন বিশ্বস্ত সূত্র মারফত অথবা চ্যানেল কর্তৃক এমন কিছুর আভাস দেওয়া হয়নি। তবে দর্শকরা ভীষণভাবে চান এই দুই নায়িকাকে একসাথে লড়াই করতে দেখতে। দুজনের বিপরীত চ্যানেলে অবস্থান করায় এইটা ঘটানো বেশ অসম্ভব মনে হলেও কিছু কিছু দর্শকরা দাবি করছেন, যেহেতু দুটি ধারাবাহিক একই প্রোডাকশন হাউজের তাই এমনটা হলেও হতে পারে। যদি সত্যিই জ্যাস এবং গীতা হাত মিলিয়ে কাজ করে তাহলে কেমন লাগবে দর্শকমহলের?

