‘প্রায় এক বছর ধরে আমার হাতে কোন কাজ নেই’- ক্ষীরের পুতুল ধারাবাহিকে শেষ অভিনয়! কাজের অভাবে প্রায় হারিয়ে যেতে বসেছেন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া!

অভিনয় জীবন সত্যি অনিশ্চিত। সে নতুন অভিনেতা অভিনেত্রী হোক বা পুরনো দিনের অভিনেতা অভিনেত্রী। কে কখন অভিনয় জগত থেকে ছিটকে যাবেন সে কথা সত্যি বলা মুশকিল। সেরকমই একজন কিংবদন্তি জনপ্রিয় অসাধারণ অভিনেত্রী হলেন শকুন্তলা বড়ুয়া (Shakuntala Barua)। এক নামেই যাকে সকল দর্শক চেনেন। কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বড় পর্দা ছোটপর্দা সব জায়গাতেই কাজ করেছেন একসময়। ধারাবাহিক জগতে (Bengali Serial) নিত্যদিন দেখা যেত তাকে। তবে বেশ কয়েক বছর হল অভিনয় জগত (Film Industry) থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অভিনেত্রী।
পুরনো দিনের অনেক অভিনেতা অভিনেত্রী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যাদের বড় পর্দার পাশাপাশি ধারাবাহিক জগতে ধারাবাহিকভাবে দেখা যেত তাদের কে এখন আর খুঁজে পাওয়া যায় না। সেই তালিকায় রয়েছে অনেকের নাম। তার মধ্যে অন্যতম একজন শকুন্তলা বড়ুয়া। একসময় কত ধারাবাহিককে অভিনয় করেছেন। কিন্তু শেষবার তাকে দেখা গিয়েছিল ক্ষীরের পুতুল ধারাবাহিকে। ২০২০ সালে এই ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে। বড় পর্দায় শেষ দেখা গিয়েছিল দেবের টনিক ছবিতে।
বেশ কয়েক বছর আগেই সাক্ষাৎকারে অভিনয় জগতে কাজ না পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল ইদানিংকালে অভিনেত্রীকে কেন টেলিভিশনের পর্দায় দেখা যায় না? প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ‘এটা ধারাবাহিকের পরিচালক-প্রযোজকদের জিজ্ঞেস করা উচিত। শেষ সিরিয়াল করেছি ‘ক্ষীরের পুতুল’। তার পরে আর প্রস্তাব পাইনি। অনেকে বলেছিলেন কাজের কথা, কিন্তু কোনও ডাক আসেনি। বসে থাকতে-থাকতে নিজেই এক নামী প্রযোজককে ফোন করে বলি যে, ‘আমার জন্য কোনও চরিত্র থাকলে জানিয়ো।’ এর আগে জীবনে কাউকে কখনও বলিনি কাজের জন্য।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমার খাওয়া-পরার অভাব হবে না। কিন্তু কাজের মানুষ কাজ ছাড়া বসে থাকতে পারি না। অসুস্থ, কাজ করতে পারছি না, সেটা অন্য কথা। কিন্তু সুস্থ মানুষ, কাজ নেই, বসে আছি। সেটা যন্ত্রণাদায়ক। আর এক প্রযোজনা সংস্থা থেকে ডাক এসেছিল। লুক টেস্ট হওয়ার কথা ছিল। আমার শুধু একটাই চাহিদা ছিল আলাদা মেকআপ রুমের। সমবয়সি কারও সঙ্গে রুম শেয়ার করতেও দ্বিধা নেই। কিন্তু ছোট ছোট ছেলেমেয়ের মাঝে বসে থাকতে পারব না। তারা ফোনে কথা বলবে আর আমি সামনে বসে থাকব। তা কি হয়? কিন্তু পরে আর সেই ডাক এল না। সিরিয়ালটা শুরু হলে দেখলাম অন্য একজনকে কাস্ট করা হয়েছে।’
আরও পড়ুনঃ “টলিউডের থালা ফাঁকা…রাঘববোয়ালরাও খেতে পারছে না!” “সোহাগ সেন ৭৮-এ সিরিয়ালে…চপল ভাদুড়ীর শেষ জীবন বৃদ্ধাশ্রমে!”— টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হলেন সুজয় প্রসাদ!
অভিনেত্রীর কাজ না পাওয়া নিয়ে জনপ্রিয় অভিনেতা তথা বাচকশিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জিও জানিয়েছেন অভিনেত্রী এক বছর আগে তার কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছিলেন কাজ না থাকার জন্য। এভাবেই দিনে দিনে হারিয়ে যাচ্ছে পুরনো সময়ের অভিনেতা অভিনেত্রীরা। যারা একসময় এই টলিউডের ভিট তৈরি করেছিল।

