‘পিয়ালি ভীষণ হ্যাংলা!’ হ্যাংলামি করে পর্দার ধানু! অভিযোগ আনলেন ছোট রানী ওরফে অভিনেত্রী শাঁওলি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকে রোহিত ফুলকি ছাড়াও বাকি চরিত্রগুলিও বেশ গুরুত্বপূর্ণ। পার্শ্ব চরিত্র গুলি এত সুন্দর করে ফুটিয়ে তোলে যায় সেটা এই ধারাবাহিকটিকে দেখলেই বোঝা যায়। সত্যি একটা চরিত্র অন্য আরেকটার পরিপূরক। একটা চরিত্র না থাকলে অন্যটার গুরুত্ব কমে যায়। সম্প্রতি সাক্ষাৎকারে ধরা দিয়ে একের পরে এক পর্দা ফাঁস করেছে ধারাবাহিকের দুই অভিনেত্রী।
সাক্ষাৎকারে ধরা দিয়েছে, ধারাবাহিকের ধানু, এবং ছোট রানী। মেকআপ রুমে থাকতে থাকতে ১৪ ঘণ্টা একসঙ্গে কাজ করার পর একটা পরিবার মত হয়ে যায় সকলে। তখন এটাই হয়ে যায় আসল বাড়ি। আর এখানেই হাসি, ঠাট্টা, মজা, দুঃখ কষ্ট সবকিছু ভাগ করে নেয় প্রত্যেককে একসাথে।
ধারাবাহিককে বর্তমানে দেখানো হচ্ছে ধানুর রাজবাড়ীতে বিয়ে হচ্ছে ধানু এখন রাজমহলের রানী। অন্যদিকে ফুলকিও রাজমহলের মেয়ে। বড় রাজা আর বড় রানীর সন্তান ফুলকি। নিজের জন্ম পরিচয় জানার পর আর নিজের বাবাকে এত বছর পর খুঁজে পেয়ে সে সকলের অধিকারের জন্য লড়াই করছে। আর ফুলকির এই লড়াইয়ে তার পাশে আছে ধানু। কিন্তু বারবার বাধা দিচ্ছে ছোট রানী। যার কারণে ছোট রানী এই ধানুর মধ্যেও বিরোধিতা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ মাঠে মা’রা গেলো ছোট রানীর ষ’ড়যন্ত্র! আদালতে বড় রাজাকে হাজির করল ফুলকি!
এসবের মাঝেই সাক্ষাৎকারে ধরা দিয়েছেন দুই অভিনেত্রী পিয়ালি ও শাওলি। যারা ধানু ও ছোট রানীর চরিত্রে অভিনয় করছেন। সাক্ষাৎকারের মাঝেই হঠাৎ ধানু অর্থাৎ পিয়ালিকে হ্যাংলা বলে ওঠেন অভিনেত্রী শাওলি। তবে হঠাৎ কেনো অভিনেত্রীর সম্পর্কে এমন মন্তব্য করলেন অভিনেত্রী? আসলে পুরো বিষয়টাই ঘটেছে মজার ছলে। এই যে ধানু ছোট রানীর থেকে সমস্ত গয়না নিয়ে এখন ফুলকির হয়ে কেস লড়ছে তাই মজার ছলে তাকে হ্যাংলা বলেছেন অভিনেত্রী।

