মাঠে মা’রা গেলো ছোট রানীর ষ’ড়যন্ত্র! আদালতে বড় রাজাকে হাজির করল ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ছোট রানী রুদ্রকে জানায় তিনি নিশ্চিত ওই লোকটি বড় রাজা। তাই যত তাড়াতাড়ি সম্ভব বড় রাজাকে শেষ করতে হবে। সেই সাথে ফুলকি কেও রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ ফুলকি বড় রাজা দুজনে বেঁচে থাকলেই তার বিপদ। তাই জন্য রুদ্রর সাথে হাত মিলিয়ে আবারো প্ল্যান করে।

এদিকে ধানু কেসের কাগজপত্র সব ফুলকিকে দিয়ে সই করে নেয়। এই কেস কোর্টে উঠবে। ছোট রানীর আসল মুখোশ সকলের সামনে নিয়ে আসবে রোহিত ফুলকিরা। তার এই কোর্টের নোটিস রাজমহলে পাঠায় ধানু। ছোট রানী তো সেই নোটিস দেখে ক্ষেপে ওঠে। ধানুকে এতবার করে বারণ করা সত্ত্বেও সে কোনো কথা শোনেনি ছোট রানীর। আদিত্য নিজের স্ত্রীকে বোঝাতে পারেনি।
এরপর ছোট রানী যায় রুদ্রর সাথে পরামর্শ করতে। তিনি রুদ্রকে বলেন এবারে আর কোনো ভুল করলে চলবে না। এবারে রুদ্র যেন নিজের হাতে এই কাজ করে। রুদ্রর লোক তাকে খবর দেয় বড় রাজা কোন ঘরে রয়েছে সেই মতনই ওই ঘরে আগুন লাগানোর প্ল্যান করে। তারপর রাতের অন্ধকারে রুদ্র মই বেয়ে বড় রাজা যে ঘরে ছিল সেখানে যায়।
আরও পড়ুনঃ পারুলের পাশে দাঁড়াতে ফিরে এলো রায়ান! গোপালকে একা ফেলে যেতে পারল না রুক্মিণী!
ঘরে গিয়ে ভালো করে রুদ্র দেখতে থাকে বড় রাজা ঘরে আছেন কিনা। নিশ্চিত হওয়ার পর কেরোসিন ছড়িয়ে রুদ্র সারা ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের আঁচ পেয়ে বাড়ির সকলে বেরিয়ে আসে। ফুলকি তো হাউমাউ করে কাঁদতে থাকে বড় রাজার জন্য। এদিকে পরের দিন কোর্টের সময় মতন মামলা শুরু হয় কিন্তু বড় রাজা অনুপস্থিত কোর্টে, তবে সঠিক সময়ে কোর্টে উপস্থিত হয় ফুলকি, আর হয়তো সাথে করে নিজের বাবা বড় রাজাকেও নিয়ে আসে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

