স্যান্ডউইচ কিনতে গিয়ে চরম অ’পমান! দাম নিয়ে ক’টূক্তির মুখে পল্লবী! পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই রেগে আগুন আদি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে পল্লবী আদিত্যর বাবা প্রলয়বাবুকে অফিসের কিছু জরুরি ফাইল দেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর আদিত্যর মা পল্লবীর ওপর চড়াও হন এবং তাকে অত্যন্ত অপমান করেন। তিনি সাফ জানিয়ে দেন যে পল্লবীর এই বাড়িতে আসা-যাওয়া বা তাদের সঙ্গে মেলামেশা করা তাঁর একেবারেই পছন্দ নয়। এমনকি, তিনি অন্ধবিশ্বাসের বশে মনে করেন যে পল্লবীর দুর্ভাগ্যের ছায়া আদিত্যর ওপর পড়তে পারে, আর এই কারণেই তিনি পল্লবীকে সহ্য করতে পারেন না।

আদিত্যর মা পল্লবীকে সরাসরি নির্দেশ দেন যেন সে ভবিষ্যতে না বলে হঠাৎ তাদের বাড়িতে আর না চলে আসে এবং আদিত্যর জীবন থেকে চিরতরে দূরে থাকে। পল্লবীর সামনে এমন কুরুচিকর ও সংকীর্ণ মানসিকতার কথা বলায় সে গভীরভাবে অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত বোধ করে। বিনা দোষে এমন দুর্ব্যবহারের শিকার হয়ে বুকভরা কষ্ট নিয়ে তাকে সেখান থেকে ফিরে আসতে হয়।

আদির সাথে দেখা হওয়ার পর পল্লবী সাফ জানিয়ে দেয় যে, তাদের সম্পর্কের আজই ইতি ঘটছে। সে স্পষ্ট ভাষায় বলে দেয়, আদি যেন আর কোনোদিন তার সাথে যোগাযোগ না রাখে। আজ থেকে তারা আর বন্ধুও নয়। পল্লবীর এই কঠোর ও চূড়ান্ত সিদ্ধান্তে আদিও সম্পূর্ণ ভেঙে পড়ে।

আগামী পর্বে দেখা যাবে, পল্লবী একটি রেস্টুরেন্টে মিঠির জন্য স্যান্ডউইচ কিনতে যায়। কিন্তু সেখানে দাম অতিরিক্ত বেশি হওয়ায়, সে বাধ্য হয়ে একটি স্যান্ডউইচ বাতিল করে দেয়। ঠিক সেই মুহূর্তে আশেপাশের কয়েকটি মেয়ে তার এই অবস্থা দেখে ফিসফাস শুরু করে এবং কম টাকা থাকার জন্য তাকে নিয়ে নানা ধরনের খোঁটা দিতে থাকে।

আরও পড়ুনঃ সব সম্পর্কের ইতি! আদির সঙ্গে সমস্ত যোগাযোগ চিরতরে বন্ধ করলো পল্লবী! এবার কী করবে আদি? দুর্ধর্ষ আজকের পর্ব!

ঘটনাচক্রে, সেই একই সময়ে সেখানে আদি ও রোহিনীও উপস্থিত ছিল। রোহিনী পরিস্থিতি আরও জটিল করে তোলে এবং অপমানজনক সুরে পল্লবীকে বলে যে, কোনো রেস্টুরেন্টে ঢোকার আগে তার ব্যাগে টাকা আছে কি না, তা ভালোভাবে দেখে নেওয়া উচিত ছিল। রোহিনীর মুখে এই ধরনের কথা শুনে পল্লবী গভীরভাবে অপমানিত বোধ করে, আর অন্যদিকে পল্লবীর এমন অপমানের দৃশ্য দেখে আদি মারাত্মক রেগে যায়। এবারে দেখার অপেক্ষা আদি এরপর কী করে।

Back to top button