“আমি সেখানে ঋতুপর্ণা নই, আমি সেখানে চরিত্র” দাবদাহের মাঝেও ক্লান্তি নেই,’দাবাড়ু’র অভিজ্ঞতা তুলে ধরলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

বয়সের তোয়াক্কা না করেই আজও প্রবল উদ্যমে কাজ করে চলেছেন তিনি। বাংলা ছবিতে তার অবদান আলাদা করে বলার নয়। তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তীব্র দাবদাহে চুটিয়ে শুটিং করছেন, আবার বিকেলেই উড়ানে চড়ে রওনা দিচ্ছেন বিদেশে। তিনি এখন আর ‘ঋতুপর্ণা’ নন। তিনি সূর্যশেখরের মা। দাবাড়ু ছবির হাত ধরে পুনরায় পর্দায় ফিরেছেন তিনি।

পথিকৃৎ-এর পরিচালনায় বড় পর্দায় আসছে নতুন ছবি ‘দাবাড়ু’। ছবিটি তুলে ধরে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনী। যাকে পোশাকি ভাষায় বলা যায় ‘বায়োপিক’। ছবিতে সূর্যশেখরের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। একই ছবিতে অভিনয় করছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ‘দাবাড়ু’-র হাত দিয়ে পর্দা ফেরত হয়েছে ঋতুপর্ণা-চিরঞ্জিতের।

দাবদাহের যন্ত্রণাকে পিছনে ফেলে চরম ব্যস্ততার মধ্যে দিন কাটছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর।কথায় কথায় তুলে ধরলেন অতীত শুটিংয়ের কথা। ঋতুপর্ণার অভিনয় করা ছবির সংখ্যা শেষ নেই। প্রতিটি চরিত্র তাঁর কাছে শিশুর মত। তিনি চান সবাই ঋতুপর্ণাকে তাঁর চরিত্র দিয়ে চিনুক। সেটাই তার পরিচিতি। তিনি ঋতুপর্ণা নন তিনি চরিত্র।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

অভিনয় করতে গিয়ে নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। ঋতুপর্ণা বললেন, একটি ছবির শ্যুটিংয়ের সময় গরম খিচুড়ি পড়ে ত্বকের চামড়া উঠে গিয়েছিল তাঁর। এই ঘটনাটি মাত্র কিছুদিন আগের। অথচ ঘটনার খবর তিনি ছড়িয়ে পড়তে দেননি।‌ তাঁকে‌ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি হোক তা কোনদিনই চাননি ঋতুপর্ণা। তাই এড়িয়ে গেছেন শরীরের ক্ষতচিহ্ন।

রাহুল বোসের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। অভিনেতা রাহুল বলেছেন, ঋতুপর্ণার জন্যই ছবিটিতে রাজি হয়েছেন তিনি। রাহুলের সঙ্গে ঋতু আগে ছবি করেছিলেন ‘অনুরণন’। সেই ছবিটি বাংলা‌ ছবির ধারণায় বড়সড় বদল আনে। কথায় কথায় স্মৃতিচারণ করেন ঋতুপর্ণা। মনে পড়ে যায় পুরনো ছবির অতীত স্মৃতি।

আরো পড়ুন: পর্ণার বুদ্ধিতে জেলে গেল ঘোতন আর বাড়ি ফিরল বুবাই, সবার সামনে মৌমিতাকে চড় মারলো জেঠি!

অনেক বড় অভিনেত্রী হলেও মায়ের কাছে এখনো বকুনি খেতে হয় ঋতুপর্ণাকে। অভিনেত্রী হাসতে হাসতে বলেন, মায়ের কাছে না গেলেই মা রেগে যান। এমনকি মা এটাও বলেন, “তুমি মোটেও এত বড় অভিনেত্রী হয়ে যাওনি”। অর্থাৎ মায়ের কাছে ঋতু এখনও সেই ছোটবেলার কিশোরী মেয়েটি। ‌অথচ এখন তিনি পর্দায় সূর্যশেখরের মা। সম্পূর্ণ একটি নতুন চরিত্র দর্শকদের কাছে উপহার দিতে আশাবাদী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Back to top button