“যারা সত্যি ভালবাসে তারা খারাপ সময় পাশে থাকে”- কাছের মানুষের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী! ছবি থেকে ব্যক্তিগত জীবন সবমিলিয়ে খোলামেলা আড্ডায় মনামী

এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali Television) থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র (Bengali Movie) জগত সবেতেই দর্শকদের অত্যন্ত কাছের একজন অভিনেত্রী হিসেবে নিজেকে পরিচিত করেছেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। শুধুমাত্র অভিনেত্রী নন, একজন অত্যন্ত দক্ষতা সম্পন্ন নৃত্যশিল্পী হিসেবেও নিজেকে প্রতিষ্টিত করেছে এই জনপ্রিয় অভিনেত্রী।

নেট দুনিয়ায় নিজের নাচ গান এবং সাহসী পোশাক পরিধানের জন্য সর্বদাই দর্শক মহলের চর্চায় একেবারে শীর্ষে অবস্থান করেন এই অভিনেত্রী। এইবার জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের প্রযোজিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ -এ মৃণাল-জায়া গীতা সেনের চরিত্রে অভিনয় করে আরো একবার দর্শকদের মনে নিজেকে প্রতিষ্ঠা করলেন তিনি।

নিজেকে গীতা হিসেবে দেখে কতটা খুশি অভিনেত্রী?

এক সাক্ষাৎকারে মনামী বলেন, ‘‘গীতা সেনের মুখের গড়ন গোল। চোখ-নাক (ফিচার্স) একটু অন্য রকম। সেই ধরন কার সঙ্গে মেলে, এমনই একজনকে সৃজিতদা খুঁজছিলেন। তখন সৃজিতদার এক জন সহকারী পরিচালক আমার নাম উল্লেখ করেন। আমার নামটা শুনে নাকি সৃজিতদা দু’হাত তুলে নাচতে শুরু করেছিলেন। সঙ্গে সঙ্গে আমায় ফোন করেন। আমি বলেছিলাম পরের দিন যাব। কিন্তু সৃজিতদা বললেন তখনই যেতে হবে। তার পর গিয়ে কথা হল।’’

Bengali actress

এই চরিত্রের সাথে নিজের জীবনের কতটা মিল পান অভিনেত্রী?

মনামী এই প্রশ্নের উত্তরে জানান, “গীতা সেন যেমন মৃণাল সেনের সমস্ত খারাপ দিনগুলোতে সব সময় পাশে থেকেছে, সব সময় তাকে আগলে রাখার চেষ্টা করেছে আমার বাড়ির লোকজনও ঠিক তেমনটাই করে। তারা হয়তো ভালো সময় গুলোতে অতটা সাথ দিতে পারেনা ঠিকই, তবে খারাপ সময় গুলোতে তারাই আগে ঝাঁপিয়ে পড়ে। আমি এই গীতা সেন এর সাথে আমার মায়ের অনেক মিল পাই।”

আরও পড়ুন: শ্যামলীর ওপর প্রচন্ড রেগে গেল রোহিনী, সৌনককে খুঁজতে শ্যামলীর নতুন পরিকল্পনায় শামিল হল অনিকেত!

তিনি আরো বলেন, এমনও হয়েছে তার ছবি প্রকাশ পেয়েছে প্রেক্ষাগৃহে। কিন্তু কখনো গরমের দোহাই দিয়ে আবার কখনো অন্য কোন কারণ দেখিয়ে তার পরিবার এবং তার মা হয়তো সেখানে উপস্থিত থাকতে পারেনি। কিন্তু যখন গোটা দিন শুটিং করে রাত্রেবেলা ক্লান্ত হয়ে তিনি বাড়ি ফেরেন তখন তিনি কি খাবেন তিনি কিভাবে ভালো থাকবেন সেটাই প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। তিনি বলেন, “যারা সত্যি করে ভালোবাসে তারা ভালো সময়গুলোতে না থাকতে পারলেও খারাপ সময়গুলোতে সব সময় পাশে থাকে।”

Bengali actress

Back to top button