‘যাঁরা মিথ্যে কথা রটাচ্ছেন তাঁদেরও ঈশ্বর মঙ্গল করুন…’- অপহরণের মিথ্যে অপবাদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পূজা ব্যানার্জি!

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন পূজা ব্যানার্জি (Puja Banerjee)। শুধুমাত্র টলিউড নয় পাশাপাশি হিন্দি টেলিভিশন (Hindi Television) জগতে বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা। বাংলায় দেব, সোহম সহ একাধিক জনপ্রিয় অভিনেতার সাথে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনি হিন্দি সিরিয়ালের জগতে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
এছাড়াও বাংলা ওয়েব সিরিজ জগতে পাপ তার অন্যতম সেরা কাজ। এই ওয়েব সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, সেই সাথে অভিনেত্রীর অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো জনপ্রিয় রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবেও দেখা গিয়েছে তাঁকে। হইচই আনলিমিটেড, রকি, বিবাহ অভিযান এর মতন একাধিক ছবিতে কাজ করেছে।
তবে সবকিছুর মধ্যেও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পূজা ও তার পরিবার। তাঁদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন প্রযোজক শ্যামসুন্দর দে। অভিনেত্রী এবং তার স্বামীর বিরুদ্ধে অপহরণ, টাকা লুটের অভিযোগ করেছেন ওই প্রযোজক। যা নিয়ে বর্তমানে আইনি মামলা চলছে। এই ঘটনার পর কিছুই জানাননি অভিনেত্রী। তবে অবশেষে একটি পার্টিতে এসে সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ শ্বেতা, সৌমি, ইধিকার পর দেবের পরবর্তী নয়িকা কে? টেলি পর্দায় কোন জনপ্রিয় অভিনেত্রীকে বেছে নিলেন দেব? নিজের মুখেই জানালেন অভিনেতা!
সাক্ষাৎকারে অভিনেত্রী জানা, ‘কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে যাঁরা আমাদের পাশে রয়েছেন তাঁদের ধন্যবাদ। যাঁরা মিথ্যে কথা রটাচ্ছেন তাঁদেরও ঈশ্বর মঙ্গল করুন। ভগবান সব দেখছেন।’
যদিও এখনও আসল সত্যি প্রমাণ হয়নি। এখনো এই নিয়ে আইনি মামলা চলছে। পূজা জানিয়েছেন আশা করা যাচ্ছে আদালতে সুবিচার পাবেন তারা। অনেকেই তাদের আগে সাবধান করেছিল। কিন্তু সেইসময় বিশেষ পাত্তা দেননি তারা। ইন্ডাস্ট্রির মানুষদের পাশে পেয়ে পূজা ধন্য।

