শ্বেতা, সৌমি, ইধিকার পর দেবের পরবর্তী নয়িকা কে? টেলি পর্দায় কোন জনপ্রিয় অভিনেত্রীকে বেছে নিলেন দেব? নিজের মুখেই জানালেন অভিনেতা!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) বর্তমানে অসংখ্য নতুন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। টলিউডে বিগত কয়েক বছরে অসংখ্য অভিনেতা অভিনেত্রী উঠে এসেছে টেলিভিশনে ছোট পর্দা (Bengali Television) থেকে। যারা ধারাবাহিক জগতে (Bengali Serial) কাজ করেছেন। তাদের মধ্যে অনেকেই বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছে।

এদের মধ্যে কয়েকজন হলেন সৌমিতৃষা কুন্ডু, শ্বেতা ভট্টাচার্য, ইথিকা পাল, জ্যোতির্ময়ী কুন্ডু। এরা প্রত্যেকেই টেলিভিশনের ছোট পর্দার জনপ্রিয় মুখ। একাধিক ধারাবাহিকে এদের প্রত্যেককে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে এরা প্রত্যেকেই টলিউডের সুপারস্টার দেবের সাথে কাজ করেছেন, সেই সুযোগ দেব করে দিয়েছেন তাদের। দেব বরাবর চেয়েছেন নতুনদেরকে সুযোগ দিতে। সেই কারণেই দেব তার বিভিন্ন ছবিতে অভিনেত্রীদের সুযোগ দিয়ে এসেছেন।

প্রধান ছবিতে যেমন সৌমিতৃষা দেবের জুটিকে দর্শক ভালোবাসা দিয়েছে। তেমনি খাদান ছবিতে দেব ইধিকার জুটিকে ব্যাপক ভালোবাসা দিয়েছে দর্শক। খুব শীঘ্রই আবার মুক্তি পাবে প্রজাপতি ২। তো সেখানে দেবের বিপরীতে থাকবে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। একের পর এক টেলিভিশনের অভিনেত্রীদের বড় পর্দায় কাজের সুযোগ করে দিচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারো নিজের পরবর্তী ছবির জন্য ছোট পর্দার কোন অভিনেত্রীকে বেছে নিতে চলেছেন সে কথা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ মিঠির করা অপমান মানতে পারলো না নতুন! স্বতন্ত্রের সিদ্ধান্তে শেষ হয়ে গেল কমলিনীর জীবন! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রযোজক পদে নাম লেখানোর পর দেব বরাবরই চেয়েছেন নতুনদের সুযোগ করে দেওয়ার। বেশিরভাগ ছবিতে এখন দেবের বিপরীতে ছোট পর্দার অভিনেত্রীদের দেখা যায়। এবারে আবার কোন অভিনেত্রীকে সুযোগ করে দিচ্ছেন দেব? এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমি কাউকে সুযোগ করে দিতে পারি না। আমি মনে করি যার যখন সময় আসবে সে ঠিক সুযোগ পাবে। সৌমি, জ্যোতি ওদেরকেও আমি প্রথমে চিনতাম না, ওরা নিজেদের কাজের মাধ্যমে সুযোগ করে নিয়েছে।’

তবে এর পরের ছবিতে দেবের বিপরীতে কে থাকছেন সেটা স্পষ্ট ভাবে না জানালেও বোঝাই যাচ্ছে টেলিভিশনের কোনো অভিনেত্রীই সুযোগ পেতে চলেছে আগামী ছবিতে। দর্শক তো অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সেটা জানার জন্য।

Back to top button