‘লোকের মা’রো নিজে মে’রো না!’-সাক্ষাৎকারে সরাসরি খোঁচা! কার উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন অভিনেত্রী প্রিয়া ওরফে দিব্যা সেন?

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন প্রিয়া পাল। যাকে বর্তমানে আমরা স্টার জলসার (Star Jalsha) পরশুরাম (Porasuram) এবং জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকে দেখতে পাচ্ছি। ব্লুজ প্রোডাকশন হাউজ এর পক্ষ থেকে এই দুই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়া। বেশিরভাগ সময়ই আমার অভিনেত্রীকে ভিলেন চরিত্রে দেখে এসেছি। জগদ্ধাত্রী ধারাবাহিকেও ভিলেন চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে পরশুরাম ধারাবাহিকে তার চরিত্রটি ইতিবাচক চরিত্র।
অভিনেতা অভিনেত্রীদের কর্মজীবন নিয়ে তো কথা হয়েই থাকে। তবে সবথেকে বেশি চর্চায় উঠে আসে তাদের ব্যক্তিগত জীবন। তারা ব্যক্তিগত জীবনে কার সাথে প্রেম করছে, কার সাথে সম্পর্ক রয়েছে এই ধরনের কৌতূহল বরাবরই তাদের ঘিরে হয়ে থাকে। একটি পড কাস্ট শোতে এসে সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন, কর্মজীবন নিয়ে খুললাম খুল্লা আলোচনা করেছেন প্রিয়া।
জলনূপুর ধারাবাহিকে প্রথম তার চরিত্র সকলের নজর কেড়েছিল। এরপরে বাংলা বিগ বস এর সিজন টুতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তারপরই পাড়ি দিয়েছিলেন মুম্বাইতে। সোনির পক্ষ থেকে একবার একটি কাজের অফার এসেছিল যদিও শেষ পর্যন্ত সেই কাজটি হয়নি। তারপরে আবার বাংলা টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী।
সম্প্রতি টক শোতে এসে বেফাঁস মন্তব্য করে বসলেন প্রিয়া। আমরা সকলেই জানি অভিনয় জগতে প্রতিযোগিতা সব সময় লেগে রয়েছে। কে কত দিন পর্যন্ত টিকে থাকতে পারবে এই ইন্ডাস্ট্রিতে সেই লড়াই সবসময় চলতে থাকে। খুব কাছের বন্ধুর সাথেও যেমন রেষারেষি হয় তেমন নতুন আসে অভিনেতা অভিনেত্রীদের সাথেও টক্কর দিতে হয়। তবে এবারে হঠাৎ করে পডকাস্ট শো তে এসে অভিনেত্রী বেফাঁস মন্তব্য করে বসলেন ‘লোকের মারো নিজের মেরো না।’ হঠাৎ কেন এই কথা বললেন অভিনেত্রী? কিসের ভিত্তিতে এই কথা বললেন? কাউকে কি উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন প্রিয়া? সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুনঃ ‘তাতে লাল রঙ ঢেলে বোঝানোর তো কোন মানে নেই…মানুষ বোকা নাকি?’ স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন নিয়ে বিস্ফোরক মমতা শঙ্কর!
তবে না, অভিনেত্রী অভিনয় জগৎ সংক্রান্ত বা কোন অভিনেতা অভিনেত্রীকে উদ্দেশ্যে করে এই কথা বলেননি। এই কথাটি অভিনেত্রী সম্পূর্ণ নিজের প্রেম জীবনের উপর ভিত্তি করেই বলেছেন। অভিনেত্রী প্রেমে এত ধোঁকা খেয়েছেন এত অসুস্থ প্রেম তিনি করেছেন জীবনে যে এখন তিনি নিজের এই সিঙ্গেল লাইফটাকে এনজয় করছেন। একাকীত্বটা ভালো লাগছে তার। ডেটিং অ্যাপের তিনি আছেন কিনা সেই প্রশ্ন করাতে অভিনেত্রী সরাসরি জানিয়ে দেন একসময় ছিলেন কিন্তু এখনো এসব ভালো লাগেনা। তবে যদি কোন ডেটিং অ্যাপের পিকআপ লাইন ইউজ করতে বলা হয় তাহলে তিনি ‘লোকের মারো নিজের মেরো না’ এই লাইনটিকেই বেছে নিতেন। আর সেই উদ্দেশ্যেই এই কথাটি বলেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে আপনাদের কাদের কাদের ভালো লাগে। কেমন লাগছে জগদ্ধাত্রী এবং পরশুরামে অভিনেত্রীর অভিনয়? জানাতে ভুলবেন না।

