মা’রণ রোগ ক্যা’ন্সারকে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী! জি বাংলার আসন্ন ধারাবাহিকে পাপিয়া সেন!

অভিনয় জীবন সত্যি অনিশ্চিত। সে নতুন অভিনেতা অভিনেত্রী হোক বা পুরনো দিনের অভিনেতা অভিনেত্রী। কে কখন অভিনয় জগত থেকে ছিটকে যাবেন সে কথা সত্যি বলা মুশকিল। সেরকমই একজন কিংবদন্তি জনপ্রিয় অসাধারণ অভিনেত্রী হলেন পাপিয়া সেন (Papiya Sen)। এক নামেই যাকে সকল দর্শক চিনতেন। কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বড় পর্দা ছোটপর্দা সব জায়গাতেই কাজ করেছেন একসময়। ধারাবাহিক জগতে (Bengali Serial) নিত্যদিন দেখা যেত তাকে। তবে দীর্ঘ কয়েক বছর হল অভিনয় জগত (Film Industry) থেকে একেবারে হারিয়ে গিয়েছিল অভিনেত্রী।

বর্তমান সময়ে পুরনো দিনের অনেক অভিনেতা অভিনেত্রী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। যাদের বড় পর্দার পাশাপাশি ধারাবাহিক জগতে ধারাবাহিকভাবে দেখা যেত তাদের কে এখন আর খুঁজে পাওয়া যায় না। সেই তালিকায় রয়েছে অনেকের নাম। তার মধ্যে অন্যতম একজন পাপিয়া সেন। একসময় কত ধারাবাহিককে অভিনয় করেছেন।

শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল চোখের তারা তুই ধারাবাহিকে অভিনয় করতে। মাঝে দীর্ঘ ১২ ১৩ বছর অভিনয় জগৎ থেকে একেবারে হারিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কেন হঠাৎ করে ধারাবাহিক জগৎ থেকে সরে দাঁড়িয়ে ছিলেন? কেন তাকে এতগুলো বছর দেখা যায়নি অভিনয় জগতে সেই নিয়ে অনেক প্রশ্ন ভিড় করেছে ভক্তদের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সকল প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।

খুব শীঘ্রই জি বাংলা নতুন ধারাবাহিক কনে দেখা আলোর হাত ধরে আবার দীর্ঘ বছর পর ফিরছেন অভিনেত্রী। তবে মাঝে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন পাপিয়া। ২০১৮ সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু মারণ রোগ তাকে গ্রাস করতে পারেনি। ক্যান্সারের সাথে লড়াই করে আবারো জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন অভিনেত্রী। সাক্ষাৎকার অভিনেত্রী বলেন, ‘মাঝে একবার ধারাবাহিকে ফেরার চেষ্টা করেছিলাম কিন্তু আমার মেয়ের দুজন যমজ কন্যা সন্তান হয় তাই তাদেরকে সময় দিতে কিছুটা সিদ্ধান্ত পরিবর্তন করি। ২০১৮ সালে যখন আমার ক্যান্সার ধরা পড়লো তখন আমি ভাবলাম হয়তো জীবনটা এখানেই শেষ। তখন সদ্য আমার মেয়ের দুজন যমজ সন্তান হয়েছে। তাদের নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু হঠাৎ করে জীবনে এরকম একটা খারাপ সময় আসবে আমি ভাবতে পারিনি। কিন্তু আমি ভেঙে পড়িনি লড়াই করেছি।’

আরও পড়ুনঃ ‘যাদের জীবনে কিছুই হয় না, তারাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পায়…’- বিনোদন জগৎ থেকে বহু দূরে অভিনেত্রী! ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া নিয়ে বিস্ফোরক অমৃতা চট্টোপাধ্যায়!

এছাড়াও অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, কিন্তু তারপর এভাবে ফিরে আসব তা ভাবতে পারিনি। আমার তখন মনে হয়েছিল হয়তো পৃথিবীতে আমার কিছু কাজ এখনো বাকি আছে। এরপর একদিন দেবলীনার সাথে থিয়েটার হলে দেখা। আমি দেবলীনাকে অনুরোধ করি কাজ দেওয়ার জন্য, আমি মেগা সিরিয়ালে কাজ করতে চাই। এরপরই এই কনে দেখা আলোর সেটে ফেরা।’ খুব শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হবে এই নতুন ধারাবাহিক। ধারাবাহিকে দুজন নায়িকা এবং দুজন নায়কের গল্প দেখা যাবে। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখেই দর্শক বুঝতে পেরেছেন সে কথা। এবারে দেখার অপেক্ষা ধারাবাহিকটি দর্শকদের মন কতটা জয় করতে পারে।

Back to top button