দক্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও পাননি যোগ্য সম্মান, একরাশ কষ্ট চেপে রেখে দুনিয়া ছেড়েছেন নীরবে! জেনে নিন অভিনেত্রীর অজানা কাহিনী!

৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন মীনাক্ষী গোস্বামী। নিজের ক্যারিয়ার জীবনে তিনি সবার কাছে দজ্জাল শাশুড়ি হিসেবেই থেকে গেলেন। অভিনয় জীবনে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে সব কটি চরিত্রেই অত্যাচারী শাশুড়ি হিসেবে অভিনয় করায় দর্শকের কাছে একাধিকবার কটাক্ষ শুনতে হয়েছে তাকে। আজ তারই অভিনয় জীবনের অজানা কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব।

১৯৩৩ সালের ২১শে মে এলাহাবাদে জন্মগ্রহণ করেন মীনাক্ষী গোস্বামী। তিনি ছিলেন একজন ভাল ক্রীড়াবিদ। ছোট থেকেই খুব ভালো ভলিবল খেলতেন, সাঁতার জানতেন। এমনকি আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুদূর রাশিয়াতে পাড়ি দিয়েছিলেন। তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন স্পোর্টস দিকটা সামলানোর দায়িত্বে থাকতেন। তবে সময়ের সাথে সাথে শরীরে নানান রকম সমস্যা দেখা দেয় অভিনেত্রীর। তাই খেলাধুলার জগত থেকে বেরিয়ে আসতে হয় তাকে।

কিভাবে অভিনয় জীবনে আসলেন মীনাক্ষী গোস্বামী?

এরপর তিনি ১৯৮০ সালে পিপলস লিটল থিয়েটারে যোগ দিয়েছিলেন। সেখানেই অভিনয়ের পাশাপাশি নাচ শিখেছিলেন। গুরু সাধন গুহ এবং অতীনলাল গাঙ্গুলির কাছ থেকে নাচ শিখেছিলেন। ১৯৮০ সালে দক্ষযজ্ঞ সিনেমায় অভিনয় করার সুযোগ পায়। কিন্তু সেই ছবিতে এমনভাবে জনপ্রিয়তা না পাওয়ায় অভিনেত্রীর পরিচয় কেউই জানতে পারেনি। এরপরে ১৯৮১ সালে উত্তম কুমারের শেষ ছবি ওগো বধূ সুন্দরী তে মিস লোলার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী। সেই থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। এ পরেই পরিচালকদের বিশেষ নজরে চলে আসায় কাজ পেতে তেমন একটা অসুবিধাই হয়নি অভিনেত্রীর। তারপর থেকে বিভিন্ন ছবিতে দরজাল শাশুড়ির ভূমিকায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ছোট বউ থেকে শুরু করে আরো অন্যান্য ছবি রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। শ্বেত পাথরের থালা, মায়া মমতা, বাবা কেন চাকর, চৌধুরী পরিবার এর মতন একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন মীনাক্ষী দেবী।

তবে অভিনয়ের জগতে অনেকটা বয়সে যখন যোগ দেওয়ার কারণে মীনাক্ষী দেবী মা শাশুড়ির ভূমিকায় অভিনয় ছাড়া কোন ভূমিকায় সুযোগ পাননি অভিনয় করার। তবে কোন রকম অভিযোগ না করেই তিনি সেই সমস্ত চরিত্রগুলিতে সাবলীল ভাবে অভিনয় করে যেতেন। নিজের অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও তিনি মাত্র ২৮ টি ছবিতে অভিনয় করেছিলেন। তার অভিনীত শেষ ছবি ছিল আলেয়ার আলো।

আরও পড়ুন: দেবচন্দ্রিমা অতীত! ইশার প্রেমে মশগুল রেজ‌ওয়ান, টলিপাড়ায় শুরু নতুন সম্পর্ক, টিকবে তো প্রশ্ন নেটিজেনদের?

তারপরই ২০১২ সালের ৮ মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন অভিনেত্রী। তবে অভিনেত্রী মারা যাবার পর প্রাপ্য সম্মানটুকুও পাননি। অভিনেত্রীর মৃত্যুর পরে তাকে নিয়ে কোন কাগজে ছাপা হয়নি। তাকে নিয়ে কখনো কোনো শোক সভার আয়োজন করা হয়নি। চুপিসারে চলে গেলে গিয়েছিলেন সকলকে ছেড়ে। নিজের অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও যোগ্য সম্মান পাননি কোনদিনই।

Back to top button