দেবচন্দ্রিমা অতীত! ইশার প্রেমে মশগুল রেজ‌ওয়ান, টলিপাড়ায় শুরু নতুন সম্পর্ক, টিকবে তো প্রশ্ন নেটিজেনদের?

বর্তমানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের মনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী ইশা সাহা। এইবার পুজোর আগেই প্রেমের মৌসুম ইশা সাহার জীবনে। অভিনেত্রী ইশা সাহার (Ishaa Saha) সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রিজওয়ান রাব্বানী শেখ (Rizwan Rabbani sheikh)। এই নিয়ে এখন জোর জল্পনা টলিপাড়ার অন্দরে। বর্তমানে ইশা সাহা টলিউডের (Tollywood) একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী।‌ রিজওয়ানও ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা। তাদের প্রেমের খবরে রীতিমতো শোরগোল পড়ে যাওয়ার জোগাড় দর্শকদের মধ্যে।

 এর আগে রিজওয়ান সম্পর্কে জড়িয়েছিলেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমার সাথে এমনটাই শোনা যায়। সাঁঝের বাতি ধারাবাহিক থেকেই নাকি শুরু হয় তাদের প্রেমের সম্পর্কের। তবে সেই সম্পর্ক ভেঙে যায় অচিরেই। তাহলে কি এবার ইশার সাথে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন রিজওয়ান? এই নিয়ে জল্পনা তুঙ্গে।

এর মাঝেই আসতে চলেছে অভিনেত্রী ইশা সাহা এবং প্রিয়াঙ্কা সরকারের নতুন ছবি ‘নায়িকা’। টলিউডের দুই অভিনেত্রীকে একসাথে দেখা যাবে পরিচালক রোহন সেনের নতুন ছবিতে। দুই বন্ধুর সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প। নায়িকা ছবিতে রায়া চরিত্রটি একজন অভিনেত্রীর। অন্যদিকে গৃহবধূ চরিত্রটির নাম সোহিনী। এই তুই চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন ইশা এবং প্রিয়াঙ্কা। এই ছবির পরিচালক বানিয়েছেন শুভ বিজয়া এবং পাকদন্ডীর মত ছবি।

নিজের নতুন ছবি নিয়ে রোহন সেনের বক্তব্য,”আমি এই ছবির মাধ্যমে বন্ধুত্বকে উদ্‌যাপন করতে চেয়েছি। একই সঙ্গে ছবিটি সম্পর্কের বিভিন্ন আঙ্গিককে উন্মোচন করবে”। এই ছবির পরিচালক রোহন সেন জানান তিনি তার আইডল মনে করেন ঋতুপর্ণ ঘোষকে। তিনি বলেন, “ঋতুপর্ণ ঘোষের ছবিতে যেভাবে নারী চরিত্রগুলি ফুটে উঠত, সেরকম আর এখন কোনও ছবিতে দেখা যায়না। বরাবরই ইচ্ছে ছিল নারী কেন্দ্রিক ছবি তৈরি করার। যেখানে নারীদের মনের গহনকে খুব পরিস্কারভাবে দর্শক দেখতে পারবেন। তাই ‘নায়িকা’র ভাবনা। ইশা এবং প্রিয়াঙ্কা দু’জনেই এই ছবিতে একে অপরের পরিপূরক। এই দু’জন ছাড়া ছবিটি সম্ভব হতনা”। ছবির শুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কবে মুক্তি পায় ছবিটি এখন সেটিই দেখার।

আরও পড়ুন: বিয়ের মাত্র হাতেগোনা ক’দিন বাকি, ‘আমি ক্ষমাপ্রার্থী’ হঠাৎ ক্ষমা চাইলেন রূপসা… বিয়ে কি তবে বিশ বাঁও জলে!

ওদিকে বর্তমানে রিজওয়ানকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বঁধুয়াতে। তবে শীঘ্রই শেষ হতে চলেছে ধারাবাহিকটি। তবে এর মাঝেই খুশির খবর রিজওয়ানের অনুরাগীদের জন্য। নায়িকা ছবিতে প্রিয়াঙ্কা সরকার এবং ইশা সাহার সাথে দেখা যাবে রিজওয়ানকেও। ছবিতে ইশা সাহার বিপরীতে দেখা যাবে তাকে। এই খবর সামনে আসাতেই শুরু হয়েছে রিজওয়ান এবং ইশার সম্পর্ক নিয়ে জোর জল্পনা। এখন প্রেমের সম্পর্ক শুধু পর্দাতেই সীমাবদ্ধ থাকে কিনা সেটাই দেখার।

Back to top button