রুদ্রর মুখোশ টেনে খুলে দিল ফুলকি! খু’নি ছোট রানীর পর্দা ফাঁ’স! প্রকাশ্যে ফুলকির দুর্ধর্ষ প্রোমো

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রাজবাড়ীর গোপন রহস্যের সন্ধানে বেরিয়েছে ফুলকি। বড় রাজার মৃত্যুর রহস্য নিয়ে নাড়াঘাটা করছে সে। বড় রানীকে কথা দিয়েছে তার হারিয়ে যাওয়া স্বামী এবং সন্তানকে ফিরিয়ে দেবে ফুলকি। আর সেই জন্যই সমস্ত রহস্যের কিনারা করতে বেরিয়েছে সে। ২৪ বছর আগের পুরনো ধামাচাপা দেওয়া অতীত সামনে চলে আসছে দেখে রাণী মা তো ভীষণ ভয় পেয়ে আছেন। অন্যদিকে রুদ্র রাজবাড়ির আসল উত্তরাধিকারীকে সেই সম্পর্কে খোঁজখবর সমস্ত কিছুই জানে। তাই জন্য ছোট রানীকে ব্ল্যাকমেইল করে জেল থেকে বেরিয়ে এসেছে রুদ্র।
আরও পড়ুনঃ ‘ন্যাকামো করছেন করুন, গান নিয়ে পাকামি না করলেই নয়?’ রবীন্দ্র সংগীত গেয়ে সমাজ মাধ্যমে কটাক্ষের মুখে ঊষসী চক্রবর্তী!
ছোট রানীমা জেলে আগুন লাগিয়ে রুদ্রকে বের করে এনেছে জেল থেকে। আর এরই মধ্যে সামনে এসেছে দুর্ধর্ষ প্রোমো ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে রাজমহলে ছোট রানীর নতুন গুরুদেব এসেছে। তিনি সবাইকে ভবিষ্যৎ বার্তা দিচ্ছে। আর সেখানেই হঠাৎ হাজির হয় ফুলকি এবং রোহিত। গুরুদেবকে দেখে তাদের ভীষণ চেনা মনে হয়। ফুলকির ওই গুরুদেবের দুটি চোখ খুব চেনা লাগে। তখনই লাবণ্য ফুলকিকে ফোন করে জানায় ফুলকির ধারণাই ঠিক। রুদ্র জেলে নেই। আর এ কথাটা শোনার পরে ফুলকি বুঝে যায় ওই ছদ্দবেশী গুরুদেব আসলে কে। ছুটে গিয়ে গুরুদেবের মুখোশ টেনে খোলে ফুলকি। এই প্রোমো ভিডিও দেখে দর্শক তো আগামী পর্ব গুলি দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।

