অভিশপ্ত সেই রাত! ‘সেদিন পীযূষদার পাশের সিটে আমি বসে ছিলাম…’- অভিনেতা পীযূষ গাঙ্গুলীর দুর্ঘটনার সাক্ষী মালবিকা সেন! কোন উপায়ে বেঁচে ফিরলেন অভিনেত্রী?

ঘটনাটা ঠিক দশ বছর আগের, টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে হঠাৎ নেমে এসেছিল শোকের ছায়া। দর্শক হারিয়েছিলেন একজন অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা পীযূষ গাঙ্গুলীকে (Pijush Ganguy)। পীযূষ গাঙ্গুলী ছিলেন বাংলা চলচ্চিত্র, টেলিভিশন (Bengali Television) এবং নাট্য জগতের একজন অত্যন্ত প্রতিভাবান এবং বহুমুখী অভিনেতা। কিন্তু অল্প বয়সেই অকালে প্রাণ হারাতে হয় প্রতিভাবান অভিনেতাকে। অভিনেতার অকাল মৃ’ত্যু আজও মেনে নিতে পারেনি তার সহকর্মী। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক জল নূপুর (Jol Nupur) ধারাবাহিকে অভিনয় করতে।
আবার যখের ধন, জনমভূমি, সোনার হরিণ, জল নূপুর, বয়েই গেল, চোখের তারা তুই এর মতো অসংখ্য হিট ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও বড় পর্দায় ব্যোমকেশ বক্সী ও আবার ব্যোমকেশ, গয়নার বাক্স, ল্যাপটপ, ইতি শ্রীকান্ত, অটোগ্রাফ এর মতন ছবিতে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু তার অকাল মৃত্যু যেন এক নিমেষে উল্টে দিলো সেই ছবি। ২০১৫ সালে তার মৃত্যু খবর পেয়ে দর্শক রীতিমতন আঘাত পেয়েছিলেন। মৃ’ত্যুর দিন ওই সময় অভিনেতার সাথে ছিলেন টেলিভিশনের পর্দায় আরেক অভিনেত্রী তথা জনপ্রিয় নৃত্যশিল্পী মালবিকা সেন।
মালবিকা সেন একজন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। তিনি বিশেষ করে ভরতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যে তাঁর পারদর্শিতার জন্য পরিচিত। পেশাগতভাবে পীযূষ গাঙ্গুলী এবং মালবিকা সেন সহকর্মী ছিলেন এবং বাংলা বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। কালার্স বাংলা চ্যানেলের এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক ভোলা মহেশ্বর-এ তাঁরা একসাথে অভিনয় করেছিলেন। যেখানে পীযূষ গাঙ্গুলী শিব এবং মালবিকা সেন পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই সূত্র ধরেই ২০১৫ সালের ২০ অক্টোবর, দুর্গাপূজার সময় একটি শো থেকে ফেরার পথে হাওড়ার সাঁতরাগাছিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিকার হন দুজন। সেই দুর্ঘটনাতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান মালবিকা সেন, কিন্তু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কদিন পরেই মৃ’ত্যুবরণ করেন অভিনেতা পীযূষ।
২০১৫ সালের সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সময় পীযূষ গাঙ্গুলীর গাড়িতে তাঁর পাশেই বসে ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালবিকা সেন। ওই ঘটনায় তিনিও আহত হয়েছিলেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, দুর্ঘটনাটা এত দ্রুত ঘটেছিল যে কিছু বুঝে ওঠার আগেই লরির সাথে আমাদের গাড়ির সংঘর্ষ হয়। আমার চেয়ে পীযূষ গাঙ্গুলীর আঘাত ছিল অনেক বেশি গুরুতর। শুধুমাত্র আমার সেই সময় একটা আবছা সাদা গাড়ির কথা মনে আছে।
আরও পড়ুনঃ দুঃসংবাদ! আনন্দীতে রাতারাতি অভিনেত্রীর মুখ বদল! নতুন চরিত্রে বিরাট চমক! কি করতে চলেছেন ধারাবাহিক কর্তৃপক্ষ?
উনি আরও বলেন, ‘ওই ঘটনায় আমার সেরকম কোনোভাবেই কোন ক্ষতি হয়নি। আমার শুধুমাত্র পিঠে হাড়ে একটু সমস্যা হয়েছিল এবং কানে একটা অপারেশন হয়েছিল। আমরা তখন হাইওয়ের ধারে দাঁড়িয়ে ছিলাম গাড়ি নিয়ে। আমাদের সাথে থাকা ফটোগ্রাফার ততক্ষণে গাড়ি থেকে নেমে গিয়েছে। আমি এবং পীযুষদা গাড়ির ভেতরে বসে ছিলাম। আমি ফোনের মধ্যে কিছু দেখছিলাম এবং তখনই হঠাৎ করে একটা ছোট মত গাড়ি এসে আমাদের ধাক্কা দেয়, কোন বড় লড়ি ছিল না এটুকু আমার মনে আছে। আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই সেইসময়। তারপরে গোটা ঘটনাটা শুনি, দশ বছর আগের ঘটনা সেভাবে আর কিছু মনে নেই। আমার জ্ঞান যখন ফিরেছিল আমি তখন হাসপাতালে বিছানায় শুয়ে।’ অভিনেতা পীযূষকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষমেষ মাল্টি অর্গান ফেল করায় অভিনেতার মৃ’ত্যু হয়। জ্বর এতটাই বেড়ে গিয়েছিল শেষের দিকে যে কোনোভাবেই আর শেষ রক্ষা হয়নি।

