দুঃসংবাদ! আনন্দীতে রাতারাতি অভিনেত্রীর মুখ বদল! নতুন চরিত্রে বিরাট চমক! কি করতে চলেছেন ধারাবাহিক কর্তৃপক্ষ?

নতুন বছরের শুরুতেই আবারও অশান্তির কালো মেঘ জমছে আদি আনন্দীর পরিবারে। কিছুদিন আগেই ছোট্ট উমাকে খুন করার চক্রান্ত করেছিল দময়ন্তী। যদিও সেই ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়, তবু বিপদ যে কাটেনি তা স্পষ্ট। সম্প্রতি প্রকাশ্যে এসেছে দময়ন্তীর আসল পরিচয়। জানা গিয়েছে, সে নন্দিনীর মেয়ে। এখানেই শুরু নতুন রহস্য। এত বছর পর নন্দিনীর ফিরে আসা এবং মেয়ের মাধ্যমে আদি আনন্দীর পরিবারে আঘাত হানা স্বাভাবিক ভাবেই আদির মনে সন্দেহের বীজ বুনেছে। সে প্রশ্ন তোলে নিজের বাবাকে। কেন নন্দিনীর এত রাগ তাদের পরিবারের উপর। কিন্তু এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর মেলে না। এড়িয়ে যাওয়া উত্তর আরও ঘনীভূত করে রহস্য।

আদি আনন্দীর জীবনে সুখ যেন বারবার এসে ধরা দিয়েও মিলিয়ে যাচ্ছে। উমাকে নিয়ে তাদের সংসারে শান্তির ছোঁয়া এলেও বিপদ যেন পিছু ছাড়ছে না। দময়ন্তীর বাবার আসল পরিচয় কী তা এখনও অজানা। এই রহস্যই নতুন করে গল্পে উত্তেজনা বাড়িয়েছে। সদ্য প্রকাশিত প্রোমো দেখে দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষমেশ কোন পথে এগোবে এই গল্প। পরিবারকে রক্ষা করতে কি আবারও বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছে আদি। নাকি নন্দিনীর প্রত্যাবর্তন সবকিছু ওলটপালট করে দেবে।

এই নতুন মোড়ে সবচেয়ে বড় চমক নন্দিনীর চরিত্রে মুখ বদল। এতদিন এই চরিত্রে দর্শক দেখেছেন অভিনেত্রী রূপালী ভট্টাচার্যকে। তবে কিছুদিন আগেই গল্প থেকে বাদ পড়ে যায় নন্দিনীর চরিত্র। এবার নতুন টুইস্টে সেই চরিত্রই ফিরছে আরও শক্তিশালী ভাবে। তবে রূপালী নন, নন্দিনীর ভূমিকায় এবার দেখা যাবে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। চরিত্রের এই পরিবর্তন যে গল্পে আরও নাটকীয়তা আনতে চলেছে তা বলাই বাহুল্য। দর্শকের কৌতূহল এখন তুঙ্গে।

গল্পের শুরু থেকেই আদি ও আনন্দীর সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়েছে। চিকিৎসার সূত্রেই তাদের আলাপ এবং পরিস্থিতির চাপে বিয়ে। এরপর নিজের লড়াইয়ে আনন্দী নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন চিকিৎসক হিসেবে। পথ চলতে কখনও ভুল বোঝাবুঝি কখনও আবার কাছাকাছি আসার মুহূর্ত দেখেছেন দর্শক। সুপর্ণাকে ঘিরে আদির প্রতি সন্দেহ তৈরি হয়েছিল আনন্দীর মনে। কারণ বারবার সুপর্ণার উপস্থিতি তাদের দাম্পত্যে অস্বস্তি তৈরি করেছিল। তবুও আদি চেষ্টা করেছে আনন্দীকে আগলে রাখতে।

আরও পড়ুনঃ গানের পাশাপাশি এবার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ! ক্যামেরার সামনে অভিনেতা রূপে সুরের জাদুকর এ আর রহমান!

সবচেয়ে ভয়ংকর অধ্যায় এসেছে ছোট্ট উমাকে ঘিরে। পরপর দুবার অপহরণের শিকার হয়েছে এই একরত্তি। যদিও দুটো ঘটনাই আলাদা চক্রান্ত ছিল, তবু মূল পরিকল্পনাকারী যে একজনই তা স্পষ্ট। এখনও পর্যন্ত সেই আসল শত্রুর মুখোশ খুলতে পারেনি আদি আনন্দী। একের পর এক শত্রু ঘিরে ধরছে তাদের জীবন। এই বিপদ থেকে তারা কীভাবে আবার ঘুরে দাঁড়াবে, তার উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

Back to top button