‘এই মানুষটার সঙ্গে আমার শেষ কাজ…’- অভিনেতা পীযূষ গাঙ্গুলীর মৃ’ত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ! পুরনো দিনের কথা ভেবে আবেগে ভাসলেন মৈত্রী মিত্র!

টেলিভিশনের পর্দায় (Bengali Television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদেরকে সবসময় মনে রাখবেন দর্শক। যাদের অভিনয় বারবার দর্শকদের মুগ্ধ করেছে সকলকে। সেরকমই একজন অসামান্য অভিনেতা ছিলেন পীযূষ গাঙ্গুলী (Pijush Ganguly)। টেলিভিশনের পর্দায় যার অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু এত দক্ষ একজন অভিনেতা যে দর্শকদের মাঝখান থেকে এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা কেউই হয়তো আশা করেনি।

ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, রমাপ্রসাদ বণিকদের মতো নাট্যব্যক্তিত্বদের সঙ্গে মঞ্চে অভিনয় করেছিলেন। অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেনদের মতো পরিচালকদের পরিচালনায় টেলিফিল্ম এবং ছবিতে কাজ করেছিলেন। একের পর এক ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন। শেষবার অভিনেতা জলের স্টার জলসার জল নূপুর এবং জি বাংলার বয়েই গেলো ধারাবাহিককে অভিনয় করেছিলেন।

বয়েই গেল ধারাবাহিকে অভিনেত্রী মৈত্রী মিত্রের সাথে অভিনয় করেছিলেন অভিনেতা। ওই ধারাবাহিকেই শেষবার অভিনেতার সাথে কাজ করেছিলেন মৈত্রী। তারপর অভিনেতার হঠাৎ মৃত্যু সংবাদ অভিনেত্রীকে একেবারে নাড়িয়ে তুলেছিল। আজও অভিনেতার অনুপস্থিতি বুঝতে পারেন তিনি। অভিনেতার মৃত্যু দিনে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী।

যেখানে পীযূষ-এর সাথে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বড় টাটকা তাজা আজও সেই দিনটার স্মৃতি, সেই ২৫ অক্টোবর ২০১৫ থেকে ২০২৫ চোখের পলকে সময় কেটে গেল। তখন ২০১৫, বয়েই গেল আর জলনূপুর আপনার দুটো কাজ চলছিল। “বয়েই গেল” আপনার সঙ্গে আমার শেষ কাজ। তারপর সেই অসাধারণ মানুষ, দুর্দান্ত শিল্পী পীযূষ গাঙ্গুলী হারিয়ে গেল। কিন্তু আজও আপনি আছেন, আমার মত আপনার অসংখ্য গুণগ্রাহীর হৃদয়ে, আমার মত আপনার গুণমুদ্ধ সহকর্মীদের প্রতিদিনের সংলাপ পাঠের সময়ে তাদের মননে। ভালো থাকুন Pijush Ganguly দা, আবার ফিরে আসুন এখানে আপনার অসামান্য প্রতিভা নিয়ে।’

আরও পড়ুনঃ পর্দায় যতই তিক্ততা থাক, বাস্তবে ভাই বোনের মিষ্টি সম্পর্ক! ভাইফোঁটার দিনে পর্দার ছেলে বুবলাইকে ফোঁটা দিলেন অভিনেত্রী অপরাজিতা!

২০১৫ সালে ভয়ানক পথদুর্ঘটনার কবলে পড়েন পীযূষ। হাওড়ার সাঁতরাগাছি এলাকায় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। সেই সময় গাড়িতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মালবিকা সেন। জেলায় একটি শো সেরে ফিরছিলেন তাঁরা। মালবিকার তেমন ক্ষতি না হলেও, পীযুষের অবস্থা প্রথম থেকেই ছিল অত্যন্ত সঙ্কটজনক। টানা পাঁচদিন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করেছিলেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। তারপর ২০১৫ সালের ২৬ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীযূষ।

Back to top button