পর্দায় যতই তিক্ততা থাক, বাস্তবে ভাই বোনের মিষ্টি সম্পর্ক! ভাইফোঁটার দিনে পর্দার ছেলে বুবলাইকে ফোঁটা দিলেন অভিনেত্রী অপরাজিতা!

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
আর এই ধারাবাহিক জগতে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল স্টার জলসার চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। এছাড়াও এই ধারাবাহীকে আরো অন্যান্য কলা কৌশলীরা রয়েছেন যারা গুরুত্বপূর্ণ সমস্ত চরিত্রে অভিনয় করছেন।
আমরা সকলেই জানি একটা ধারাবাহিকে কাজ করতে করতে ধারাবাহিকের সদস্যরা সকলে মিলে একটা পরিবার গড়ে ওঠে। সেই পরিবারের সাথে সারাদিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে থাকে প্রত্যেকে। প্রতিটা উৎসব অনুষ্ঠান সেই মানুষগুলোর সাথে ভাগ করে নেয় অভিনেতা অভিনেত্রীরা। সেরকমই গতকাল গিয়েছে ভাইফোঁটা। আর সেই ভাইফোঁটার অনুষ্ঠান চিরসখা ধারাবাহিকের সেটে ধুমধাম করে আয়োজিত হয়েছে।
আর সেখানেই দেখা গিয়েছে অভিনেত্রী অপরাজিতা অভিনেতা বিভানকে ভাইফোঁটা দিচ্ছেন। ধারাবাহিকের সূত্রে অপরাজিতা হল বিভানের মা। অপরাজিতাকে আমরা চরিত্রে দেখি আর অন্যদিকে বিভানকে দেখতে পাই কমলিনীর বড় ছেলে বুবলাই চরিত্রে অভিনয় করতে। তবে পর্দার বাইরে তাদের সম্পর্কটা একেবারেই দিদি ভাইয়ের মত। তাই ভাইকে ভালোবেসে ভাইফোঁটা দিলেন অভিনেত্রী অপরাজিতা।
আরও পড়ুনঃ ‘পরকীয়াও প্রেম, শুধু সমাজ সেটা গ্রহণ করে না!’- চিন্তা ভাবনায় বরাবরই অনেকটা এগিয়ে পরিচালক তথা অভিনেত্রী! পরকীয়া নিয়ে কি বললেন অপর্ণা সেন?
পর্দায় সম্পর্ক যতই তিক্ত হোক, বাস্তবে দু’জনের বন্ধন একেবারে উল্টো। ভাইফোঁটার দিনের মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিলেন বিভান। ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করে তিনি লেখেন— ‘শ্যুটিংয়ে আমরা মা-ছেলে, কিন্তু বাস্তবে অপা দি আমার প্রিয় দিদি।’ ছবিতে দেখা যায়, মেকআপ রুমেই বসে বোনের হাত থেকে ফোঁটা নিচ্ছেন বিভান। অপরাজিতা হালকা গোলাপি পোশাকে, আর বিভান টি-শার্ট আর ক্যাজুয়াল প্যান্টে—দু’জনের মুখেই মিষ্টি হাসি।

