৮৩ বছর বয়সেও অপূর্ণ রয়ে গিয়েছে গোপন ইচ্ছে! অন্তত একবার এই অভিনেতার সঙ্গে অভিনয় করতে চান মাধবী মুখোপাধ্যায়!

টলিউডের (Tollywood) বর্ষিয়ান অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। সাদাকালো সিনেমার সময় তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী। জীবনের ৮৩ টা বছর কাটিয়ে ফেলেছেন তিনি। দেখেছেন অনেকগুলি বসন্ত। সেই সময় বহু হিট ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তবুও এখনও একটি বিশেষ ইচ্ছে অপূর্ণ থেকে গিয়েছে তাঁর। নিজের মুখেই সেই অপূর্ণ ইচ্ছের কথা জানালেন তিনি।
অভিনেত্রী জানিয়েছেন তিনি তাঁর জীবনের শেষ ছবিটি কোন টলিউড অভিনেতার সঙ্গে করতে চান। গত মাসে মৃণাল সেনের উদ্দেশ্যে উৎসর্গ করা একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মাধবী মুখোপাধ্যায়। ঠান্ডা লেগে বেশ কাবু হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকে বাড়িতেই আছেন কিংবদন্তি অভিনেত্রী। ডাক্তারের পরামর্শ মতন নিচ্ছেন বিশ্রাম। তবে এই বছরের বইমেলায় তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়েছে। শত অসুস্থতা নিয়ে বই প্রকাশের সেই অনুষ্ঠানে ছিলেন তিনি।

সেই বইতেই অভিনেত্রী সম্পর্কে নানান অজানা তথ্য উঠে এসেছে। অভিনেত্রী নিজেই দিয়েছেন নানা প্রশ্নের উত্তর। জানিয়েছেন এখনও, এই বয়সে দাঁড়িয়েও তিনি অভিনয় করতে চান। তার অভিনয়ের প্রতি এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলেই।
নিজের অভিনয় জীবনে বহু পরিচালক, অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে প্রভা দেবী এবং শিশির কুমারের সঙ্গে কাজ করে সব থেকে বেশি আনন্দ পেয়েছেন বলেই জানিয়েছেন মাধবী মুখোপাধ্যায়। তবে তাঁর আক্ষেপ একটাই, ‘আজকের প্রজন্ম এই প্রতিভাবান শিল্পীদের অভিনয় দেখতে পেল না। এটাই আমার দুঃখ।’ তবে যেটা হয়নি সেটা তো আর ঘটানো যাবে না। তবে নিজের জীবনের শেষ ছবিটা কার সঙ্গে করতে চান সেটা তিনি জানিয়েছেন।
আরও পড়ুনঃ বহুতল ছাদ থেকে পড়েও হলো না মৃ’ত্যু! সর্বনাশের মুখ থেকে বেঁচে ফিরলো ফুলকি! হেরে গেল রুদ্র!
নিজের অভিনয় জীবনে তিনি একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেই কাজ করতে চান। তাঁর কথায়, ‘ও আমার খুবই পছন্দের মানুষ। আমার সঙ্গেই ওর কেরিয়ারের প্রথম ছবি। সেই জন্যই আমি চাই আমার শেষ ছবি যেন ওর সঙ্গেই হয়।’ প্রসঙ্গত ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট প্রসেনজিৎ। সেটাই ছিল তাঁর প্রথম কাজ। সেখানে তাঁর বাবার চরিত্রে তাঁর নিজেরই বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। আর মা হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়।

