বহুতল ছাদ থেকে পড়েও হলো না মৃ’ত্যু! সর্বনাশের মুখ থেকে বেঁচে ফিরলো ফুলকি! হেরে গেল রুদ্র!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি রোহিতকে নির্দোষ প্রমাণ করে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এবারে রোহিতের লক্ষ্য হল ফুলকির চোখ ঠিক করে তোলা। তারপর দুজন মিলে রোহিতের দাদার মৃত্যুর আসল সত্যি খুঁজে বের করা। ফুলকি ভালো করেই জানে এইসবের পিছনে রোহিত দায়ী নয়, রুদ্রর প্ল্যান।

কিন্তু এসব জানতে পেরে রুদ্র তো চুপ করে বসে থাকতে পারে না। তাই রুদ্র রোহিত আর ফুলকিকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। ফুলকির অন্ধ হয়ে যাওয়ার সুযোগকে কাজে লাগাচ্ছে সে। রুদ্র দুজন লোক ঠিক করে তাদের দিয়েই ফুলকিকে শেষ করে দিতে চায়।
ফুলকি আজকের পর্ব ১০ ফেব্রুয়ারি (Phulki Today Episode 10 February)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে রুদ্রর ঠিক করা লোক একজন রোহিতকে ভুল বুঝিয়ে একটা ঘরে বন্ধ করে রেখে দেয়। আর অন্যদিকে রোহিতের গলা নকল করে রুদ্র ফুলকিকে ফোন করে ফাঁদে ফেলে। তারপর রুদ্রর ঠিক করা লোক ফুলকিকে নিয়ে যায় ছাদের ঘরে সেখানে গিয়ে খোলা ছাদে ছাদে ছেড়ে দেয় ফুলকিকে। যাতে ফুলকি দেখতে না বেশি ছাদ থেকে পড়ে মারা যায়। সেই মতই ওই লোকটি ফুলকিকে ছাদে নিয়ে গেলে ফুলকি ছাদের ধারে এসে পা ফসকে পড়ে যায়। কিন্তু ভগবানের ইচ্ছায় ফুলকি বেঁচে যায়। ছাদ থেকে মাটিতে পড়ে যায় না, পাঁচিল ধরে ঝুলতে থাকে।
আরও পড়ুনঃ এই বয়সেই মায়ের মুখ উজ্জ্বল করল ছোট্ট ইউভান! গর্বে চোখে জল শুভশ্রীর! কি অসাধ্য সাধন করল শুভশ্রী পুত্র?
রোহিত চিৎকার করে সবার কাছে সাহায্য চায় দরজা খুলে দেওয়ার জন্য। তখনই সেখান থেকে রেস্টুরেন্টের কিছু লোক যাচ্ছিল তারা রোহিতের চিৎকার শুনতে দরজা খুলে দেয়। রোহিত ফুলকিকে খুঁজতে থাকে, কোথাও না পেয়ে অবশেষে ফুলকি চিৎকার করে রোহিতকে ডাকে। রোহিত দেখে ফুলকি ছাদ থেকে ঝুলছে। তারপর সকলের সাহায্য নিয়ে রোহিত ফুলকিকে গিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করে। সে ভালই বুঝতে পারছে এই সমস্তটাই ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে। ওই লোক দুটিকে হাতের নাগালে পেয়েও ধরতে পারেনা রোহিত। এরপর পরের দিন ফুলকির চোখ অপারেশন সফল হয়। ফুলকি আবার নতুনভাবে সবকিছু দেখতে পাবে। এরপরই তথার মৃত্যুর আসল রহস্য খুঁজে বের করবে ফুলকি এবং রোহিত। দেখা যাক আগামী পর্বে কি হয়।

