‘আর ধারাবাহিক করব না, বেকার খাটনি, এত গেজিয়ে দেয় যে ইচ্ছে করে না অভিনয় করতে…’- ধারাবাহিকে ইতি টান দেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন লিলি চক্রবর্তী (Lily Chakravarty)। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বর্তমানে বার্ধক্য জনিত নানান সমস্যায় কাবু হয়েছেন। শেষবার তাকে আমরা দেখেছিলাম জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করতে। গোটা তিন বছর তিনি ওই ধারাবাহিককে অভিনয় করেছেন। শেষের দিকে অসুস্থতা জন্য বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত আমরা পেয়েছিলাম অভিনেত্রীকে।

বড় পর্দা দিয়েই নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। উত্তম কুমার, সন্ধ্যা রায়, সুচিত্রা সেনের পাশাপাশি একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। অসংখ্য সুপার হিট বাংলা চলচ্চিত্র তার ঝুলিতে রয়েছে। নায়িকা চরিত্রের পাশাপাশি একাধিক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।

Neem Phuler Modhu, Zee Bangla, Bengali serial, Bengali television, নিম ফুলের মধু, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

সময়ের সাথে সাথে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে শাশুড়ি ঠাকুমা দিদিমার চরিত্রে অভিনয় করে বরাবরের মতো সকলের মন জিতে নিয়েছেন। তাকে নিম ফুলের মতো ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকে নায়কের ঠাকুমা চরিত্রে অভিনয় করেছিলেন।

অনেকদিন হলো অভিনেত্রীকে ছোট পর্দায় কোথাও দেখা যাচ্ছে না। কবে আবার ধারাবাহিক জগতে ফিরবে, সেই নিয়ে একাংশ দর্শকের মনে প্রশ্ন উঠেছে। অনেকেই অভিনেত্রীকে আবার ছোটপর্দায় নতুন চরিত্রে দেখতে চাইছেন। তবে অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘অল্প বয়সে যখন সুন্দরী ছিলাম, পরিচালকরা কাছে আসতে চেয়েছিল…’ ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন অভিনেত্রী তনিমা সেন!

অভিনেত্রী জানিয়েছেন, ‘না ধারাবাহিক করছি না। আর করবো না বলেই ঠিক করে নিয়েছি। প্রচুর ফালতু খাটনি হয়, রোজ বেরোতে হয়। গল্পগুলো প্রথম দিকে ভালো থাকে, কিন্তু পরের দিকে এত গেজিয়ে যায় যে ভালো লাগে না কাজ করতে। সেই জন্য বন্ধ করে দিয়েছি।’

Back to top button