‘অল্প বয়সে যখন সুন্দরী ছিলাম, পরিচালকরা কাছে আসতে চেয়েছিল…’ ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন অভিনেত্রী তনিমা সেন!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী তনিমা সেন (Tanima Sen)। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে তার অবদান সত্যি অনস্বীকার্য। তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন (Bengali Television) অভিনেত্রী হিসেবে জনপ্রিয়, তবে তিনি একজন থিয়েটার শিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের অভিনয় ক্যারিয়ার। ১৯৮৪ সালে, তিনি একটি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
এরপর একের পর এক ছবিতে, ধারাবাহিকে কাজ করেছেন। কমেডি চরিত্রে তার অভিনয় সত্যি ছিল অতুলনীয়। তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি হল গোগোলের কীর্তি, অভিশপ্ত নাইটি, পথের শেষ কথা, প্রেম বাই চান্স, বন্ধু এসো তুমি, প্রেমের ফান্দে কাকাতুয়া সহ আরও অনেক। এছাড়াও টেলিভিশনের পর্দায় তাঁর জনপ্রিয় ধারাবিক হল জন্মভূমি, রূপকথা, লাবনীর সংসার, শ্বাশুড়ি জিন্দাবাদ, বিবি চৌধুরানী ইত্যাদি। বর্তমানে খুব একটা টিভির পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে।
স্টার জলসা-র ‘উড়ান’ ধারাবাহিক থেকে হঠাৎই বাদ গিয়েছেন তিনি। ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকেও তেমনই দেখা যাচ্ছে না তাঁকে। কিন্তু হঠাৎ করে কেন ধারাবাহিক জগৎ থেকে বাদ পড়লেন অভিনেত্রী সেই নিয়ে বারবার বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। অভিনেত্রী একাধিক ক্ষেত্রে জানিয়েছেন হয়তো অভিনেত্রীর স্পষ্ট কথা বলার জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। আবার অন্য কারণও হতে পারে। বর্তমান সময়ে ধারাবাহিক জগৎ থেকে বহু বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রী হারিয়ে যাচ্ছে।
নানান কারণেই হোক অভিনেত্রী বাদ পড়েছেন বিভিন্ন ধারাবাহিক থেকে। মাঝে তিলোত্তমা কাণ্ডে গর্জে উঠেছিলেন অভিনেত্রী। এমনকি তিলোত্তমার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গেও কথা বলেছিলেন। যার কারণে বেশ ক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।
আরও পড়ুনঃ ‘সেটাকে ঢেকে রেখে লজ্জা পেতে চাই না…’-আর মাত্র কয়েকদিন, আসছে নতুন অতিথি! এর মাঝেই সমাজ মাধ্যমে একি বললেন অহনা দত্ত!
তবে এবারে আবারো এক বিস্ফোরক তথ্য সকলের সামনে প্রকাশ করেছিলেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে দর্শকদের চোখের আড়ালে এমন অনেক ঘটনাই ঘটে যা সকলে জানতে পারেন না। অনেকসময় পরিচালক প্রযোজকদের উদ্দেশ্য বোঝার উপায় থাকে না। তবে অভিনেত্রী তনিমা বলেন, ‘আমি যখন অল্প বয়সে, রোগা, ছিপছিপে সুন্দরী ছিলাম তখন অনেক পরিচালক প্রযোজকেরা ছবি টবি করার জন্য আমার কাছে এসেছিল। কিন্তু আমি বুঝেছিলাম তারা ছবি করার উদ্দেশ্যে নয় অন্যকিছুর উদ্দেশ্যেই এসেছিল।’

