ফের শোকের ছায়া টলিপাড়ায়! ক’ঠিন অসুখে আ’ক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তী!

কিছুদিন আগেই টলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল শো’কের ছায়া। চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা দেবরাজ রায় (Debraj Roy) সকলকে ছেড়ে চির’বিদায় নিয়েছিলেন। তার মৃ’ত্যুতে গভীরভাবে শো’কাহত হয়ে পড়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি (Tollywood Industry)। অভিনেতার মৃ’ত্যু হয়েছে একদিন কেটেছে মাত্র। তার মধ্যে আবার নতুন করে দুঃ’সংবাদ নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।

জনপ্রিয় অভিনেত্রী লিলি চক্রবর্তীকে তো আমরা প্রত্যেকেই চিনি। সিনেমা, ধারাবাহিক সব জায়গাতে নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন অভিনেত্রী। এই বয়সে এসে এখনো দাপটে সঙ্গে অভিনয় করে চলেছেন। নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে চেয়েছেন লিলি চক্রবর্তী। তাইতো বার্ধক্য জনিত স’মস্যাও তাকে কখনো অভিনয় থেকে দূরে রাখতে পারেনি। এখনো তাকে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।

বার্ধক্য জনিত স’মস্যায় ভুগছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী

তবে বর্তমানে বার্ধক্য জনিত নানান স’মস্যার কারণে মাঝেমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। মাঝে একবার নিম ফুলের মধু ধারাবাহিকের শুটিং চলাকালীন অ’সুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তড়িঘড়ি। সুস্থ হয়ে ফের শুটিংয়ে যোগদান করেছিলেন। কিন্তু পুজোর আগে গত ৬ই অক্টোবর আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। মূলত হাঁটুর ব্য’থার সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই টেস্ট করে তার মূত্রনালীতে সং’ক্রমণ ধরা পড়ে।

টানা ১২ দিন ধরে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। মাঝে হাঁটুর ব্য’থা এতটাই বেড়েছিল যে তিনি একেবারে সহ্য করতে পারছিলেন না, তাই বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত ১৮ অক্টোবর তাকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাড়িতে ফিরে গেলেও এখনই যে শুটিং ফ্লোরে ফিরতে পারবেন এমনটাও জানা যায়নি। ডাক্তার আপাতত কয়েকদিন তাকে বাড়িতে বিশ্রামে থাকতে বলেছেন।

আরও পড়ুন: মদ খাইয়ে রাঙাকে আক্কুর চোখে ছোটো করল বৃন্দা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বর্তমানে অভিনেত্রী চিকিৎসক নীলরতন নাইয়ারের আন্ডারে চিকিৎসারত রয়েছেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে হয়তো আবারও অভিনেত্রীকে ধারাবাহিকের পর্দায় দেখতে পাবেন দর্শক। তবে অভিনেত্রী জানিয়েছেন বর্তমানে এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি তাই যত তাড়াতাড়ি সম্ভব তিনি ধারাবাহিকের পর্দায় ফিরতে চান।

Back to top button