মদ খাইয়ে রাঙাকে আক্কুর চোখে ছোটো করল বৃন্দা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বাংলা ধারাবাহিক জগতে যে সমস্ত ধারাবাহিক শুরু হয়েছে তারমধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star jalsha) ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ধারাবাহিকটি মূলত রাঙ্গামতির জীবন কাহিনী ঘিরেই তৈরি হয়েছে। এর মধ্যেই থাকবে নানান রকম টুইস্ট এবং চমক। ধারাবাহিকে রাঙ্গামতির চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মনীষা মন্ডল এবং তার বিপরীতে নায়ক চরিত্রে থাকছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙ্গাকে বি’পদে ফেলার জন্য নতুন প্ল্যান করছে বৃন্দা, সুব্রত এবং ময়না। কি করে প্রমিতা ও নবারুণের চোখে রাঙ্গাকে নিচু দেখানো যায় সেই ফ’ন্দি আঁটছে। রাঙাকে নেশা করিয়ে সবার সামনে ছোট করার চেষ্টা করছে তারা। এদিকে রাঙা তো কিছুই জানেনা এ বিষয়। সে সবার জন্য খাবার-দাবার সবকিছু আয়োজন করছে নিজের হাতে। আর সুব্রত চাইছে তার ঠিক করা ছেলের সাথে রাঙাকে বিয়ে দিতে। আর প্রমিতাদের সব টাকা নিজেদের পকেটে ভরতে।

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ১৯ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 19 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙার বি’রুদ্ধে গভীর চ’ক্রান্ত করছে সবাই মিলে। সুব্রত ময়না এবং বৃন্দা একজোট হয়ে আলোচনা করছে কিভাবে রাঙাকে বি’পদে ফেলা যায়। এদিকে রাঙা হঠাৎ করে এসে পড়ায় বি’পদে পড়ে বৃন্দারা কিন্তু রাঙা কিছুই শুনতে পাইনি। অন্যদিকে ছাদে সমস্ত আয়োজন শেষ হলে এক এক করে সবাই পৌঁছায় ছাদে। কিন্তু আহেরি আক্কু না আসায় সবাই তাদের খোঁজ করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে ছাদে এসে পৌঁছায় আহেরি এবং আক্কু। বৃন্দা আহেরি এবং আক্কুকে সাইডে সরিয়ে নিয়ে গিয়ে বলে আজ খাওয়া-দাওয়া সাথে তাদের নাচ গানও দেখতে চাই বৃন্দা।
এদিকে সবাইকে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে আর ওদিকে প্রমিতা এবং নবারুণ ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে থাকে। তারা যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে সেটা হয়তো বাড়ির কেউই জানে না। নবারুণ প্রমিতাকে রাঙার বিয়ের কথা বলে। তাকে গুরুদেব জানিয়েছে রাঙাকে সে নিজে দেখে তার ভবিষ্যতের কথা বলবে। আর নবারুণ জানায় গুরুদেব যদি রাঙাকে বিয়ে দেওয়ার কথা বলে তাহলে নবারুন সেটাই করবে। প্রমিতাও না তাকে বারন করতে পারে না।
আরও পড়ুন: আঁখি ঝিলিকের অদল বদল ধরে ফেললো রাইমা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
কিন্তু বৃন্দা তো নিজের চালাকি করে চলেছে। সবাইকে খাওয়া দাওয়ায় ব্যস্ত করে দিয়ে রাঙাকে আড়ালে নিয়ে গিয়ে তাকে পানীয় খাওয়ার কথা বলে রাঙা প্রথমে খেতে না চাইলেও জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করে বৃন্দা। এরপর রাঙা খেতে থাকে। অন্যদিকে আহেরিও নেশার ঘোরে ভুলভাল কথা বলতে থাকে। আক্কু তাকে সামলাতে পারে না। আর বৃন্দার প্ল্যান সফল হয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হতে চলেছে।

