অভিনেত্রীর শিরদাঁড়ায় অ’স্ত্রপচার! তার মধ্যে বিমানবন্দরে বিরাট বিভ্রান্তির শিকার কনীনিকা বন্দ্যোপাধ্যায়!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত স্বপ্ননীল নামের একটি ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর থেকে বড় পর্দায়, ছোট পর্দায় দুই জায়গাতেই চুটিয়ে কাজ করছেন তিনি। বর্তমানে জি বাংলার (Zee Bangla) রান্নাঘরের (Rannaghor) সঞ্চালিকার দায়িত্ব সামলাচ্ছেন কনীনিকা।

ইতিমধ্যে বড় পর্দায় আই লাভ ইউ, হ্যালো মেম সাহেব, মহাপুরুষ ও কাপুরুষ, চতুষ্কোণ, পোস্ত, হামি, মুখার্জি দার বউ, কন্ঠ, টনিক, মায়া, এটা আমাদের গল্প এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও ছোটপর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনীত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো মহাপ্রভু, এক আকাশের নিচে, স্বপ্ননীল, অন্দরমহল, রাতভর বৃষ্টি ইত্যাদি।

এবারে অভিনেত্রীর সাথে ঘটে গেলো অপ্রত্যাশিত ঘটনা। অভিনেত্রী নিজেও কল্পনা করতে পারেনি তার সাথে এমন ঘটনা ঘটবে। আমরা সকলেই জানি কিছুদিন আগে আমেদাবাদ থেকে উড়ে যাওয়া লন্ডনের ফ্লাইটটি বিস্ফোরকে ধ্বংস হয়ে গেছে। সেই বিস্ফোরকে প্রাণ হারিয়েছে ২৪১ জন মানুষ। সেই ঘটনার পর উত্তেজিত হয়ে রয়েছেন সাধারণ মানুষ। এবার কলকাতা বিমানবন্দরে বিরাট বড় সমস্যার মুখে পড়তে হলো কনীনিকাকে।

অভিনেত্রীর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হয়েছে। সেই কারণে তিনি সন্তানকে কোলে নিয়ে হাঁটতে পারেন না। ৬ বছরের সন্তানকে কোলে নিয়ে হাঁটাও বেশ কঠিন। সেই কারণেই স্টলার বা প্যারাম্বুলেটর চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বিমানবন্দর থেকে অভিনেত্রীকে বলা হয়, যেহেতু তিনি আন্তর্জাতিক বিমানে সফর করবেন, সেই কারণে তাঁকে স্টলার দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ একসময় অভিনয়ের মাধ্যমে কাঁপিয়েছেন টলিউড! দর্শকদের মুখে ফুটিয়েছেন হাসি! আজ কোথায় হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা দেবাশীষ গাঙ্গুলী?

কনীনিকার কথায়, ‘বাচ্চার মায়েরা ফ্যাশানের জন্য স্টলার বা প্যারাম্বুলেটর ব্য়বহার করেন না। যাকে বাচ্চা একটু আরাম পায় আর নিজেরাও হাঁটতে পারেন সেই কারণেই স্টলারের ব্যবহার করা হয়। কিন্তু আমি গত ৬ বছর ধরে এটার জন্য লড়াই করে আসছি। এই অভিজ্ঞতা আমার কাছে নতুন নয়। আন্তর্জাতিক বিমান সাধারণত রাতের দিকে হয়। আর রাতে বিমানবন্দরে সাহায্য করার জন্য কোনও লোক থাকেন না। ব্যবস্থা করা যায় না স্টলারেরও।’ তিনি তাঁর মেয়েকে গিয়ে থাইল্যান্ড সফরে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে বয়স্ক বাবা কাকাও ছিলেন। যেহেতু কনীনিকা মেয়েকে নিয়ে হাঁটতে পারবেন না, সেই কারণে থাইল্যান্ড বিমানবন্দরেও তিনি স্টলার চান। তখনিই তাঁকে সহযোগীতা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বসত নিজের দেশেই সুব্যবস্থা পাচ্ছেন না অভিনেত্রী।

Back to top button