একসময় অভিনয়ের মাধ্যমে কাঁপিয়েছেন টলিউড! দর্শকদের মুখে ফুটিয়েছেন হাসি! আজ কোথায় হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা দেবাশীষ গাঙ্গুলী?

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায়, বড় পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন দেবাশীষ গাঙ্গুলী।
আগে টানা একসময় বড় পর্দাতে অভিনয় করেছেন। প্রসেনজিৎ, জিৎ, যীশু সেনগুপ্ত, সহ একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে একই ছবিতে কাজ করেছেন। অভিনেতা জনপ্রিয় ছিলেন কৌতুক চরিত্রে অভিনয় করে। বেশির ভাগ ছবিতেই অভিনেতাকে দর্শক কমেডিয়ান হিসেবেই দেখে এসেছেন।
শুধুমাত্র বড়পর্দায় নয়, পাশাপাশি ছোট পর্দাতেও দাপিয়ে কাজ করেছেন। বেশিরভাগ অভিনেতাকে পার্শ্ব চরিত্রে দেখা গেলেও নিজের অভিনয়ের কারণে প্রত্যেকের মন জয় করছেন তিনি। নিজের শখে অভিনয় শুরু করেন। থিয়েটার ছিল তার অভিনয়ের প্রথম জায়গা। সেখানেই প্রথম অভিনয় করেন। সেখান থেকে অভিনয় শেখেন। এরপর সেই শখ ধীরে ধীরে পেশায় পরিণত হয়। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গান করেন অভিনেতা।
টেলিভিশনের পর্দায় তার প্রথম কাজ ছিল বাংলার ডাকাত। তারপর নদের নিমাই, এই ঘর এই সংসার, লুকোচুরি, আলোর ভাষার পাশাপাশি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। আর বড় পর্দায় তো তার অভিনীত ছবির সংখ্যা অগণিত। প্রসেনজিৎ, যীশু, দেব, জিৎ সহ একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন।
আরও পড়ুনঃ আড়াই বছর কাজ ছিল না স্বামীর! একা সংসার টেনেছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী! এই তাসের দেশে আজও অটুট কৌশিক-চূর্ণী জুটি!
দীর্ঘ অনেক বছর কেটে গিয়েছে অভিনেতাকে আর ছোট পর্দায় বড় পর্দায় কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। বড় পর্দায় কয়েকটি কম বাজেটের ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে অভিনেতা যেই মাপের একজন শিল্পী তার অভিনয়ের যে দক্ষতা রয়েছে তার কদর করেনি টলিউড। তাকে যোগ্য সম্মান পর্যন্ত দেয়নি। কৌতুক শিল্পী হিসেবে দেবাশীষ বাবুর নাম কিন্তু সবার শীর্ষে উঠে আসে। দর্শক আজও মনে রেখেছে তাকে। কিন্তু তাও বর্তমান টলিউড অভিনেতার সঠিক মূল্য দেয়নি।

