মনের গভীরে অপরাধবোধ, কমলার মুখোমুখি আদি! ভালোবাসায় গড়া সম্পর্কে ফাটল? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, আদি যখন পল্লবীকে সোজাসুজি প্রশ্ন করে যে, তার কোনো পরিচিত কাছের মানুষ যদি কখনো তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় তবে সে কী করবে এর জবাবে পল্লবী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, অনুমতি ছাড়া এমন স্পর্ধা দেখানো মানুষটিকে সে কখনোই ক্ষমা করবে না। বরং গালে চড় মেরে তাকে চিরতরে নিজের জীবন থেকে তাড়িয়ে দেবে। এখানেই শেষ নয়, পল্লবী উল্টো আদিকেই দায়িত্ব দেয় সেই রহস্যময় মানুষকে খুঁজে বের করার, যে এই কাণ্ড ঘটিয়েছে।

ফলে এখন আদিকে নিজেই সেই মানুষটিকে খুঁজে এনে দশমীর দিন পল্লবীর সামনে দাঁড় করাতে হবে। এদিকে ঝিনুকের বড়দিদি সম্রাটের কাছ থেকে এর আগে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার পরেও আবারও নতুন করে টাকার জন্য তাকে চাপ দিচ্ছে। ওই মহিলা যে আসলে আগুন নিয়ে খেলছে, তা সে ঘুণাক্ষরেও বুঝতে পারছে না। সম্রাট আর ঝিনুকের দিদির এই সমস্ত হুমকি আর সহ্য করতে পারছে না। ঝিনুক ও সম্রাটের মাঝখানে কোনো বাধা আসলে তা সরিয়ে দিতে যে সম্রাট দুবার ভাবে না এবং কারো ক্ষতি করতে পিছুপা হয় না, সে তা আরও একবার প্রমাণ করে দিতে চলেছে।

ঘটনাটি ঠিক তখনই ঘটে যখন পুকুর পাড়ে সকলেই কলাবউ স্নান করানোর জন্য যায়। ঠিক সেই সুযোগটিকেই কাজে লাগায় সম্রাট। সবার চোখের আড়ালে সে কৌশল করে ঝিনুকের বড়দিদি অঞ্জুকে সোজাসুজি পুকুরের জলে ধাক্কা মেরে ফেলে দেয়। অন্যদিকে, আগামী পর্বে দেখা যায় আদি কমলাকে জিজ্ঞাসা করছে যে, কমলা যদি কোনো দিন জানতে পারে আদি কোনো ভুল করেছে, তবে সে তাকে ক্ষমা করবে কিনা।

আরও পড়ুনঃ ধৈর্যের বাঁধ ভাঙতেই নেমে এলো অন্ধকার! টাকার লোভে বড় বিপদে ঝিনুকের দিদি! সম্পর্কের পরোয়া না করে অঞ্জনাকে মৃ’ত্যুর মুখে ঠেলে দিল সম্রাট! দুর্ধর্ষ আজকের পর্ব

এর উত্তরে কমলা জানিয়ে দেয় যে, আদি বয়সে তার ছেলের মতো হলেও সে সবসময় তার বন্ধুর মতো পাশে থেকে তাকে সাহায্য করেছে। আদি কোনো ভুল করতে পারে এ কথা সে ভুলেও বিশ্বাস করতে পারে না। কমলার এই অন্ধ বিশ্বাসের কথা শোনার পরেই আদির মন এক অদ্ভুত অপরাধবোধে ভারী হয়ে ওঠে এবং তার মন খারাপ হয়ে যায়। কারণ তার নিজের কাছেই তো অনেক সত্যি লুকিয়ে আছে, যা কমলার এই সরল বিশ্বাসকে আঘাত করতে পারে।

Back to top button