‘এতদিন মানুষের অনেক আশীর্বাদ পেয়েছি…এটাই আমার শেষ ছবি!’ ৮ থেকে ৮০ সকলের প্রিয় কোয়েল মল্লিক! কেন অভিনয় ছাড়ার কথা বললেন অভিনেত্রী?

তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলি কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)।
বর্তমানে দুই সন্তানের মা কোয়েল মল্লিক। পুত্র সন্তান কবীর এবং কন্যা সন্তানকে নিয়ে এখন তার ভরা সংসার। একদিকে যেমন নিজের কাজের দায়িত্ব সামলাচ্ছেন। অন্য দিকে সংসার এবং সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করছেন কোয়েল। কিন্তু এবারে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী।
দীর্ঘ ২০ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন কোয়েল। বাবার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোয়েল এমন একজন অভিনেত্রী যাকে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। অভিনেত্রীর হেটার্স সংখ্যা সত্যি অনেক কম অন্যান্য অভিনেত্রীদের তুলনায়। অভিনেত্রীকে নিয়ে কোনদিন কোন কন্ট্রভারসি তৈরি হয়নি। তবে এবারে কোয়েল নিজের জীবনের এক চরম সিদ্ধান্ত নিলেন।
সকলের খুবই প্রিয় এবং পছন্দের অভিনেত্রী তিনি। নিজের নম্র ভদ্র স্বভাবের কারণে খুব কাছের হয়ে উঠেছেন সকলের। নাটের গুরুর হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন। এরই মধ্যে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর আগামী ছবি স্বার্থপর। কিন্তু নিজের ক্যারিয়ারের শেষ ছবির কথা জানিয়ে দিলেন কোয়েল। সাক্ষাৎকারে জানালেন এটাই তার শেষ ছবি।
আরও পড়ুনঃ ‘একাদশী থেকে ভূত চতুর্দশী, কালা জাদুর মোক্ষম সময়!’ কালা জাদুতে এত ভয়! কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে? অকপটে অপরাজিতা আঢ্য!
তবে না এই ভাবনাটা বর্তমানের নয় এটা একেবারেই ক্যারিয়ারের শুরুর দিকে ভেবেছিলেন তিনি। কোয়েল সাক্ষাৎকারে জানান, ‘আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি, আমার প্রথম ছবি নাটের গুরুতে অভিনয় করি তখনই ভেবেছিলাম এটাই হয়তো আমার শেষ ছবি আর আমি অভিনয় করব না। কিন্তু তারপর একের পর এক ছবিতে কাজের সুযোগ আসতে থাকে। আর দেখতে দেখতে ২০ টা বছর কেটে গেলো। সবটাই দর্শকদের ভালোবাসা আর আশীর্বাদ।’

