‘একাদশী থেকে ভূত চতুর্দশী, কালা জাদুর মোক্ষম সময়!’ কালা জাদুতে এত ভয়! কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে? অকপটে অপরাজিতা আঢ্য!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় হোক বা বড় পর্দা সব জায়গাতে নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন অপরাজিতা। অভিনেত্রী বরাবরই একজন হাসিখুশি, খোলা মনের মানুষ। নিজেও ভালো থাকতে এবং পাশের মানুষগুলোকে ভালো রাখতে তিনি বরাবর ভালোবাসেন। তাই অসংখ্য মানুষের প্রিয় একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

এতগুলো বছর ধরে নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক, সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন। বিভিন্ন সময় তাকে বিভিন্ন চরিত্রে দেখে এসেছি আমরা। একই ধরনের চরিত্রে অভিনয় করতে কখনোই তাকে দেখা যায়নি। যার কারণে তিনি দর্শকদের কাছে আরো বেশি করে জনপ্রিয়। কখনো নিজের চরিত্র দিয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাস্তবেও ভীষণই মজার মানুষ তিনি।

অভিনেত্রী ভীষণভাবে ভগবানে বিশ্বাসী। পুনর্জন্ম, পরজন্ম এই সব প্রচন্ডভাবে বিশ্বাস করেন। মায়ের আরাধনা করতেও দেখা যায় অভিনেত্রীকে। গতকাল গিয়েছে ভূত চতুর্দশী। সেই উপলক্ষেই সাক্ষাৎকারে নিজের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা ভাগ করেছেন অভিনেত্রী। ভূত চতুর্দশী সম্পর্কে মানুষের মধ্যেকার ধারণা কালা জাদু পুনর্জন ও পরজন্ম এসব নিয়ে নানান বিষয় তুলে ধরেছেন অভিনেত্রী।

অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তিনি ভূত চতুর্দশী তে কতটা বিশ্বাসী। অভিনেত্রী জানান, ‘আমি খুবই বিশ্বাস করেন এসব। ভূত চতুর্দশী নিয়ে মানুষজন অনেক ভুল ধারণা নিজের মনে পোষণ করে রেখেছে। কিন্তু সত্যিই আধ্যাত্বিক শক্তির অনেক জোর আছে। যার কারণে বিভিন্ন ঘটনা ঘটে। আমাদের চারিপাশে।’ এছাড়াও অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, কালা জাদু নিয়ে অভিনেত্রীর কি মতামত।

আরও পড়ুনঃ নতুনের কথা মেনে সমস্ত কাগজে সই করে দিল কমলিনী! নিজের অজান্তেই ডেকে আনলো বড় বিপদ! দুর্ধর্ষ আজকের পর্ব

অভিনেত্রী জানান, ‘কালো যেত একটা অভ্যাস। একাদশী থেকে ভূত চতুর্দশী পর্যন্ত কালো জাদুর মোক্ষম সময়। তবে কালা জাদু মানে এই নয় যে সবকিছু কালা জাদুর মাধ্যমে বদলে দেওয়া যায়। তাহলে তো কত ধর্ষক, কত অন্যায় চারিদিকে হচ্ছে সেসব বন্ধ করে দেওয়া যেত। কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণে আনা যায়।’ অভিনেত্রীর এই সমস্ত কথা শুনে দর্শকেরাও অবাক হয়েছেন। অনেকেই অভিনেত্রীর কথা সমর্থন করেছেন। আবার অনেকে ট্রোল করেছেন অভিনেত্রীকে নিয়ে।

Back to top button