“আমার বয়ফ্রেন্ড আছে, ২৫ বছর হল”- ভালোবাসায় আছেন বর্ষিয়ান অভিনেত্রী কল্যাণী মন্ডল! কে অভিনেত্রীর এই জীবন সঙ্গী?

বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) জগতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন কল্যাণী মন্ডল (Kalyani Mandal)। কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বড় পর্দার পাশাপাশি বর্তমানে ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন বছরের পর বছর ধরে। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক আনন্দীতে (Anondi) ঠাম্মির ভূমিকায় অভিনয় করতে।

বড় পর্দায় উত্তম কুমারের সাথে একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের অতন্ত প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। এখনো যে কোনো চরিত্রে তাকে সাবলীল ভাবে অভিনয় করতে দেখা যায়। যদিও বর্তমানে বেশিরভাগ ভাগ ধারাবাহিকেই মা, শাশুড়ি, ঠাম্মি ইত্যাদি চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী।

তবে অভিনেতা অভিনেত্রীরা কর্মজীবনে যেমনই কাজ করুক না কেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর দর্শক মহলে প্রত্যেকের বেশ আগ্রহ থাকে। অনেক প্রশ্ন থাকে সকলের মনে। এরই মধ্যে অভিনেত্রীর এক বক্তব্য ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রীর এক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তারও বয়ফ্রেন্ড রয়েছে। আর অভিনেত্রীর এই কথাতেই চাঞ্চল্য তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।

এই বয়সে এসে অভিনেত্রীর বয়ফ্রেন্ড রয়েছে এই কথাটা ভাবলেই যেন কেমন একটা অনুভূতি হচ্ছে দর্শকদের। কে অভিনেত্রীর সেই বয়ফ্রেন্ড? কার সঙ্গেই বা নিজের শেষ জীবনটা কাটাচ্ছেন অভিনেত্রী? এমন নানান ধরনের প্রশ্ন উঠেছে দর্শক মহলে। তবে কি শেষ বয়সে এসে কাউকে মনে ধরল? তার সঙ্গেই কি এখন সময় কাটাচ্ছেন অভিনেত্রী? কে সেই ব্যক্তি? কি তার পরিচয়? কোথায় বা অভিনেত্রীর সঙ্গে আলাপ হলো? হাজারো প্রশ্ন ভিড় করছে ভক্তদের মনে।

আরও পড়ুন: ধ্রুবর সঙ্গেই হবে জোনাকির বিয়ে! প্রকাশ্যে মিত্তির বাড়ির জমজমাট প্রোমো!

এক সাক্ষাৎকারে আড্ডা- মজায় কথা ছলে অভিনেত্রী বললেন, “আমায় বয়ফ্রেন্ড আছে, প্রায় ৩৫ বছর” আসলে এই ৩৫ বছরের ব্যক্তির কথা বলে তিনি তাঁর ছেলের কথাই বোঝালেন এবং তাঁর সঙ্গেই কল্যাণীর জীবন কেটে যাচ্ছে। ছেলেকে ছাড়া চলতে পারেন না একেবারেই। ছেলেকে নিজের শেষ বয়সের সঙ্গী বানিয়েছেন। তাকে ঘিরেই এখন অভিনেত্রীর সারাটা সময় কাটে। শুটিং ফ্লোর থেকে গিয়ে ছেলের সঙ্গেই বাকি সময়টা কাটান।

Back to top button