ধ্রুবর সঙ্গেই হবে জোনাকির বিয়ে! প্রকাশ্যে মিত্তির বাড়ির জমজমাট প্রোমো!

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া পারিবারিক গল্প হল মিত্তির বাড়ি (Mittir Bari)। এই ধারাবাহিকের হাত ধরে বেশ অনেকদিন পরে টেলিভিশনে ছোট পর্দায় ফিরেছে আদৃত রায় (Adrit Roy)। যে সকলের প্রিয় অভিনেতা এবং বাংলার ক্রাশ। ধারাবাহিকে আদৃতের বিপরীতে দেখা যাচ্ছে পারিজাত চৌধুরীকে (Parijaat Chowdhury)। যাকে এর আগে হইচই এর ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে কাজ করতে দেখেছেন দর্শক।
ধারাবাহিকটি একটি পারিবারিক গল্প নিয়ে শুরু হয়েছে। একটি ভাঙ্গা পরিবার কিভাবে একজন অচেনা অজানা মেয়ে এসে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয় সেই গল্পে ফুটিয়ে তোলা হবে ধারাবাহিকে। আর ধারাবাহিকের সেই গল্প বলবে গল্পের নায়িকা জোনাকি বিশ্বাস। ইতিমধ্যে ধারাবাহিকের বেশ কয়েকটি পর্বে প্রত্যেকের সঙ্গে দর্শকের আলাপ হয়ে গিয়েছে। ধারাবাহিকটি একটু একটু করে দর্শকের মন জয় করতে শুরু করেছে।
গত কয়েকদিনে ধারাবাহিকের পর্ব গুলিতে দেখানো হয়েছে মিত্তির বাড়ির সবাইকে এক করতে নানান রকম ভাবে চেষ্টা করেছে জোনাকি। বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের পর্ব। ধ্রুব লড়াই করছে যুথিকার জন্য। কোর্টে মুখোমুখি ধ্রুব ও রঘু। যুথিকার কেসে রঘুর মিথ্যে প্রমাণের জেরে কোণঠাসা হয়ে গেছে ধ্রুব। জোনাকির নানারকম ভাবে চেষ্টা করছে যাতে ধ্রুব জিততে পারে এই কেস। এরই মধ্যে প্রকাশ পেলো ধারাবাহিকের নতুন প্রোমো।
প্রকাশ্যে নতুন প্রোমো
ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে ধ্রুবর বাবা ধ্রুব এবং সঞ্জনার এনগেজমেন্ট এর ব্যবস্থা করেছে। কিন্তু হঠাৎই সেখানে এসে উপস্থিত হয় জোনাকি। জোনাকি এসে জানায় দাদুর ভীষণ শরীর খারাপ। এখনই সবাইকে বাড়িতে যেতে হবে। এই খবর শুনে তো ধ্রুব, ধ্রুবর মা সবাই অবাক হয়ে যায়। ধ্রুব ছুটে যায় দাদুর কাছে।
আরও পড়ুন: ইন্দ্রাশিষ-সৌরভীর বিচ্ছেদের নেপথ্যে তৃতীয় ব্যক্তি! সামনে এলো সৌরভীর প্রেমিকের পরিচয়!
এরপরে ধ্রুবর পিছনে ছুটে যায় তার বাবা। তার বাবা গিয়ে জোনাকিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এবং টানতে টানতে মাঝ রাতে জোনাকিকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন ধ্রুব এসে জোনাকির হাত চেপে ধরে এবং তার বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় মাঝরাতে অন্যের মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না। এই যাত্রায় ধ্রুব জোনাকিকে বাঁচিয়ে নিল। কিন্তু কতদিন এভাবে আটকে রাখবে? তাই ঠাম্মি জোনাকির সঙ্গে ধ্রুবর বিয়ে দিতে চায়। জোনাকিকে কনে সাজিয়ে ধ্রুবর সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় এবং বলে বাইরের মেয়েকে বাড়ির মেয়ে করে তোলার এর থেকে ভালো উপায় তারা জানা নেই। জোনাকির পাশে যেন ধ্রুব দাঁড়ায়। আর এই প্রোমো দেখে দর্শক উত্তেজিত হয়ে আছে আগামী পর্ব গুলি দেখার জন্য।

