‘বাইরে লোক রেখেছি যাতে তোকে ঢুকতে না দেয়’ ‘সিনিয়র বলে এমন জঘন্য আচরণ করবে?’- রিল লাইফের বচসা হয়ে উঠলো বাস্তব! চিরসখার গ্রিন রুমে সুদীপ বিভানের ঝামেলায় উত্তপ্ত টলিপাড়া!

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।

আর এই ধারাবাহিক জগতে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল স্টার জলসার চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

আমরা সকলেই জানি একটা ধারাবাহিকে কাজ করতে করতে সকলেই একটা পরিবারের মতন গড়ে ওঠে। সকলে সারাদিন একসাথে শুটিং খাওয়া দাওয়া হইহই করে কাটায়। অভিনেতা অভিনেত্রীরা একে পরের সাথে সব কথা ভাগ করে নেয়। চিরসখার সেটেও তাই। মাঝে মধ্যেই ধারাবাহিকের শুটিং এর ফাঁকের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে দেখা যায়।

কিন্তু এবারে একেবারে অন্যরকম একটি দৃশ্য চোখে পড়ল দর্শকদের। গ্রিনরুমে অভিনেতা বিভান ও অভিনেতা সুদীপের মধ্যে বেঁধে গেলো ঝামেলা। দুই অভিনেতার মধ্যেকার বচসার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অভিনেতা সুদীপের উপর রীতিমতন ঝাঁপিয়ে পড়েছেন অভিনেতা বিভান। গ্রিনরুমে বসে সুদীপ মন দিয়ে স্ক্রিপ পড়ছিলেন আর সেই সময় বিভান সহ কিছুজন সেখানে হইহই করছিল আর তাকেই ক্ষেপে উঠে চিৎকার করে ওঠেন সুদীপ তাতেই শুরু হয় ঝামেলা। অভিনেতা নাকি বিভানকে বাথরুমের বাইরে দাড় করিয়ে রাখার কথাও বলেন সুদীপ। এমনকি বিভানকে ঢুকতে না দেওয়ার জন্য বাইরে সিকিউরিটি বসিয়ে রেখেছিল সুদীপ এমন দাবিও করেন।

আরও পড়ুনঃ সকলকে সাক্ষী রেখে কমলিনীকে ভালোবাসার কথা জানালো নতুন! পার্বতীকে অস্বীকার করে কমলিনীকে বিয়ের প্রস্তাব দিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

তবে না সিরিয়াস কোনো ঝামেলা নয়, একেবারেই মজার ছলে কথা বলছিলেন দুজনে। ভিডিওতে দুজনেই হাসতে হাসতে একে অপরের নামে নালিশ করছিলেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে।

Back to top button