‘হঠাৎ করেই বিদেশ চলে গিয়েছিল…বিরাট আর্থিক সংকটের মধ্যে পড়েছি, সব দায়িত্ব আমার কাঁধে!’ হঠাৎ করেই অভিনয় জগৎ থেকে দূরে! কেমন আছেন অঞ্জন চৌধুরীর “ছোট বউ” ?

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায়, বড় পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে।

এরকমই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবিকা মুখার্জি। যাকে আমরা সকলেই অঞ্জন চৌধুরীর ছোট বউ ছবিতে অভিনয় করতে দেখেছি। ছোট বউ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দেবিকার অভিনয় ওই ছবিতে এতই অসাধারণ ছিল যা, দর্শক আজও ভুলতে পারেনি। যদিও ওই একটি সিনেমাতে অভিনয় করার পর অভিনেত্রী হিসেবে আর কখনো কোন ছবিতে দেখা যায়নি তাকে।

দীর্ঘ বছর হলে অভিনয় জগতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অভিনেত্রীর। কিন্তু অভিনেত্রীকে আজও ছোট বউ হিসেবে মনে রেখে দিয়েছেন দর্শক। বাঙালির কাছে তিনি আজীবন সেই নামে পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। বহুদিন পর অভিনেত্রীকে দেখা গেল ক্যামেরার সামনে। তবে সাক্ষাৎকারে ধরা দিয়ে নিজের জীবনের কঠিন মুহূর্তগুলির কথা দর্শকের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবিকা, জানিয়েছেন কোন কোন বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।

অভিনেত্রী বলেন, ‘আমি কোনদিনই অভিনয়ের জন্য কারো কাছে হাত পাততে পারিনি। কখনো কোন কাজ করার জন্য পরিচালকদের কাছে দৌড়াতে পারিনি। আমি সবসময় ঘরোয়া ভাবে থেকেছি। আমাকে যদি কেউ ডাকতো আমি অবশ্যই অফিসে দেখা করতাম কিন্তু ওরকম ভাবে কারো কাছে কাজ চাওয়া আমার কোনদিনই হয়নি। যার ফলে আমার ছবির সংখ্যা অনেক কম ছিল। আমার মা যতদিন আমার পাশে ছিলেন আমি কাজ পেয়েছি।’

আরও পড়ুনঃ তিন সন্তানের মায়ের বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, প্রাক্তন স্ত্রীর কাছ থেকে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ করলেন গায়ক

অভিনেত্রী আরও বলেন, ‘আসলে আমার মায়ের জীবনটা ছারখার হয়ে গেল যখন আমার দাদারা আমার মাকে ছেড়ে চলে গেল। ওরা বিয়ে করে আলাদা হয়ে গেল ওদের সাথে মায়ের বনিবনা হলো না যার ফলে আমি আর আমার ছোট ভাই অনেকটাই চাপে পড়ে গিয়েছিলাম সেই সময়ে। ওরা ভালো চোখে চাকরি করত যার ফলে একটা আর্থিক সমস্যা দেখা দিয়েছিল বাড়ির একটা ইনকামের জায়গা কমে গিয়েছিল। তাই খুব ছোটবেলা থেকে আমার কাঁধে দায়িত্ব এসে পড়ে। এরপর আসতে আসতে অভিনয় জগৎ থেকে কাজ কম পাওয়ার কারণে সরে আসি পুরোপুরি ভাবে।’

Back to top button