তিন সন্তানের মায়ের বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, প্রাক্তন স্ত্রীর কাছ থেকে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ করলেন গায়ক

কুমার শানু এবং তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের সম্পর্ক দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সেই বিতর্ক নতুন মোড় নিয়েছে মানহানির মামলা ঘিরে। অন্তঃসত্ত্বা অবস্থায় মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রীতা। সেই মন্তব্যকে কেন্দ্র করেই প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন জনপ্রিয় গায়ক। আদালতে শানুর তরফে দাবি করা হয়েছে ক্ষতিপূরণ, যা নিয়ে এখন শোরগোল তুঙ্গে।

শানুর আইনজীবীর তরফে জানানো হয়, রীতার বক্তব্যে গায়কের সামাজিক সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই মানহানির মামলা দায়ের করা হয়েছে এবং শুনানির দিনে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লক্ষ টাকার দাবি তোলা হয়। আইনি নোটিসে স্পষ্টভাবে বলা হয়েছে, রীতার অভিযোগগুলি অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই অভিযোগের জেরে গায়কের পেশাগত জীবনেও প্রভাব পড়ছে বলে দাবি করা হয়েছে।

তবে রীতা ভট্টাচার্য সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, আদালতে বলা অঙ্কের থেকেও অনেক বেশি অর্থ দাবি করা হয়েছে তাঁর কাছে। তাঁর কথায়, যে নথি তিনি পেয়েছেন সেখানে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা লেখা রয়েছে। রীতা বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি বুঝতেই পারছেন না কীভাবে ধরে নেওয়া হচ্ছে তাঁর কাছে এত বিপুল পরিমাণ অর্থ রয়েছে। তিন সন্তানের মা হয়ে এই মামলার মুখোমুখি হওয়া তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক।

রীতার অভিযোগের কেন্দ্রে রয়েছে তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা। তিনি জানিয়েছেন, সেই সময় তিনি চরম কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। তাঁর দাবি, খাবার পর্যন্ত ঠিকমতো দেওয়া হতো না এবং মানসিক চাপে ভেঙে পড়েছিলেন তিনি। পাশাপাশি শানুর বিরুদ্ধে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন তিনি, যা সেই সময় প্রকাশ্যে আসেনি বলে জানিয়েছেন রীতা।

আরও পড়ুনঃ “তুই নোংরা জায়গায় কাজ করিস” অভিনয়ে আসার মূল্য চুকিয়েছেন কটাক্ষে আর নিঃসঙ্গতায় উজি আরাত্রিকা

এই বিতর্কে পুরনো প্রসঙ্গও নতুন করে উঠে এসেছে। বিগ বস অনুষ্ঠানে অভিনেত্রী কুনিকা সদানন্দ শানুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়। রীতার বক্তব্য অনুযায়ী, খুব অল্প বয়সে তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। এখন দেখার, এই মামলার পরিণতি কোন দিকে মোড় নেয় এবং আইনি লড়াই শেষ পর্যন্ত কী রায় দেয়।

Back to top button